শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
অক্সিজেন সংকট আরও প্রকট হচ্ছে

অক্সিজেন সংকট আরও প্রকট হচ্ছে

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্কঃ

করোনা রোগী বেড়ে যাওয়ায় অক্সিজেন সংকটের শঙ্কা দেখা দিয়েছে। বর্তমানে প্রতিদিন গড়ে ২০০ থেকে ২১০ টন অক্সিজেনের প্রয়োজন হচ্ছে।

স্বাস্থ্য অধিদফতর বলছে, বর্তমানে দেশে উৎপাদনকারী পাঁচটি প্রতিষ্ঠান প্রতিদিন গড়ে ২৩৫ টন অক্সিজেন সরবরাহ করার সক্ষমতা রয়েছে।

অক্সিজেন সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ গ্রহণের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা ।

ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশজুড়ে ছিল তীব্র অক্সিজেন সংকট। অক্সিজেনের অভাবে টালমাটাল ছিল সারা ভারত। অক্সিজেন না পেয়ে মৃত্যুর ঘটনাটাও ঘটে।

এরই মধ্যে দেশে সাতক্ষীরা ও বগুড়ায় হাসপাতালে অক্সিজেনের অভাবে করোনা রোগীর মৃত্যুর অভিযোগ উঠে। ফলে করোনা চিকিৎসায় আবার আলোচনায় অক্সিজেন।

স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম জানান, লিন্ডে বাংলাদেশ থেকে দিনে ১১০ টন পর্যন্ত অক্সিজেন পাওয়া যাচ্ছে। স্পেকট্রা ৬৮ টন এবং আবুল খায়ের, ফ্রেস ও ইসলাম থেকে ৫৭ টন পর্যন্ত অক্সিজেন পাওয়া যাচ্ছে।

সব মিলিয়ে প্রতিদিন পাওয়া যাচ্ছে গড়ে ২৩৫ টন অক্সিজেন। কিন্তু চাহিদা আছে ২০০ থেকে ২১০ টনের মধ্যে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউ প্রধান অধ্যাপক ডা. এ কে এম আখতারুজ্জামান জানান, ভারতের মতো অবস্থা যেন না হয় সেজন্য দ্রুতই অক্সিজেনের যোগান করতে হবে।

একই কথা বলেছেন, করোনাভাইরাস (কোভিড-১৯) বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সদস্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD