শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
কাজী নজরুলের জন্মজয়ন্তী ও প্রয়াণ দিবস বাংলা নাকী ইংরেজি প্রসঙ্গে

কাজী নজরুলের জন্মজয়ন্তী ও প্রয়াণ দিবস বাংলা নাকী ইংরেজি প্রসঙ্গে

এস এম শাহনূর।।

কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী ও প্রয়াণ দিবস বাংলা নাকী ইংরেজি তারিখ মতে? এমন প্রশ্ন আসার আগেই এর সমাধান হওয়া উচিত ছিল। এ আমাদের রাজনৈতিক দৈন্যতা, সাংস্কৃতিক দৈন্যতা।১৯৪৭ সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশভাগ হবার পরও নজরুলের জনপ্রিয়তা দুই বাংলায় অটুট দেখে অন্নদাশঙ্কর রায় ১৯৪৯ সালে লিখেন : ‘ভুল হয়ে গেছে/ বিলকুল/ আর সব কিছু/ ভাগ হয়ে গেছে/ ভাগ হয়নিকো/ নজরুল।’ কিন্তু, সে ঐতিহ্যটুকুও আমরা অক্ষুণ্ণ রাখতে ব্যর্থ হলে, তিনি ১৯৭৬ সালে আক্ষেপ করে লিখেন: ‘কেউ ভাবল না ইতিহাসে ফের/ ভুল হয়ে গেছে বিলকুল/ এতকাল পরে ধর্মের নামে/ ভাগ হয়ে গেল নজরুল।’ ধর্মের নামে শুধু আমাদের জাতীয়কবি নয়, পুরো দেশ-জাতি এমনকি গোটা বিশ্বই আজ দ্বিধা-বিভক্ত; যুদ্ধ-বিবাদে লিপ্ত হতে উদগ্রীব। অনেক প্রশ্ন, অনেক কথা। সব বাদ। নজরুলকে ভাগ করা নেহায়েত অবিচার, ভারী অন্যায়।

➤জন্ম: ১১ জ্যৈষ্ঠ, ১৩০৬ বঙ্গাব্দ।
(২৪ মে, ১৮৯৯ খ্রিস্টাব্দ।)
[অবিভক্ত বাংলার বর্ধমান জেলার চুরুলিয়া]

➤মৃত্যু: ১২ ভাদ্র, ১৩৮৩ বঙ্গাব্দ।
(২৯ আগস্ট,১৯৭৬ বঙ্গাব্দ।)
[বর্তমান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সাবেক পিজির কেবিনে]

➤জীবনকাল: ৭৭ বছর।
➤সাহিত্য সাধনায় নিমগ্নকাল ২৩ বছর।
➤সমাধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ।

বিংশ শতাব্দীর অন্যতম অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সঙ্গীতজ্ঞ ও দার্শনিক কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী ও মৃত্যুবার্ষিকী বাংলা সাল মতে নাকী ইংরেজি তারিখ অনুযায়ী পালন করা হবে তা ঠিক করা হয়নি। তাই কেউ কেউ বাংলা সাল তারিখ অনুযায়ী আবার কেউবা ইংরেজি সাল তারিখ অনুসরণ করছে। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ – দুই বাংলাতেই তাঁর কবিতা ও গান সমানভাবে সমাদৃত। পশ্চিমবঙ্গে ইংরেজি সাল তারিখ অনুসরণ করে কবির জন্মজয়ন্তী ও প্রয়াণ দিবস উদযাপন করা হয়। তিনি তো বাংলাদেশের জাতীয় কবি। সেই হিসাবে কবির জন্মজয়ন্তী ও প্রয়াণ দিবস পালনে বাংলা সাল তারিখ অনুসরণ করা সমীচীন বলে আমি মনে করি। উল্লেখ্য যে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী ও প্রয়াণ দিবস পালনে বাংলা সাল তারিখ অনুসরণ করা হয় বলে পাঠক আর ভক্তদের কোনো প্রকার দ্বিধাদ্বন্দে থাকতে হয়না।

গতকাল বাংলা ১২ ভাদ্র মোতাবেক বাংলাদেশের বহু সংগঠন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম প্রয়াণ দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান পালন করেছে, বেশ কিছু সংবাদ পত্র শিরোনামও দিয়েছে এবং ক্রোড়পত্র ছেপেছে। আগামীকাল ইংরেজি ২৯ আগস্ট মোতাবেক বহু অনুষ্ঠানের কর্মসূচি রয়েছে। বিষয়টি মোটেও ভাল দেখাচ্ছে না। তাই যথাযথ কর্তৃপক্ষের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বিষয়টির আশু সুরাহা কামনা করছি।

লেখক: এস এম শাহনূর
কবি ও আঞ্চলিক ইতিহাস গবেষক

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD