শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে

জন্মই সত্য

মাহবুবা ফারুক

তোমার মনের কোনো তালিকায়
আমার নাম নেই নেই আঁকুপাঁকু,
বেদনায় হতাশায় লজ্জিত খন্ডিত
আমার ভালোবাসা কষ্টে মোচড়ে ওঠে,
আমি অস্থির চিত্তে খুঁজতে থাকি
না, না কোথাও লেখা নেই আমার নাম।
দেশত্যাগী রোহিংগার মিছিলে,
আসামের নাগরিক অনাগরিক তালিকায়,
উন্নত দেশগুলোর অভিভাসী তালিকায়,
পলাতক অবৈধদের তালিকায়,
মোস্ট ওয়ান্টেড অপরাধীর নামের তালিকায়,
জেলখানার সাধারণ বা ত্রাস কয়েদির তালিকায়,
সাধু সন্ত অথবা ঠকের তালিকায়,
নেতা ত্রাণকর্তা ছাত্র শিক্ষক ধনী দরিদ্র
চোর বাটপার বেশ্যা বদমাশ দালাল
ছোট বড় ভালো মন্দ আটপৌরে সংসারে
কোথাও – কোথাও আমার নাম নেই,
সফল অসফল ইতিহাস বিজ্ঞান ভূগোলে গুগোলে
বেহেশতের নামের বৃক্ষ থেকে ঝরে পড়া পাতায়
পৃথিবীর এত এত জন্ম নিবন্ধনকৃত নামের ভীড়ে
নেই কোথাও আমার নাম নেই, ছবি নেই,
শুধু মায়ের গর্ভের ভ্রুণে লিখা আছে আমার জন্ম,
প্রথমেই মা জানে সন্তানের জন্মের খবর।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD