নিউজ ডেস্কঃ
ভারত-বাংলাদেশে আটকা পড়া পাসপোর্টধারী যাত্রীরা স্ব-স্ব দেশে অবস্থিত হাই কমিশন এর বিশেষ অনুমতিপত্র প্রাপ্ত হয়ে যার যার দেশে ঢুকতে পারছে বেনাপোল বন্দর দিয়ে। বিশেষ অনুমতি পত্র নিয়ে সোমবার সন্ধ্যা থেকে বুধবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ভারতে আটকে পড়া ৪৩৯ বাংলাদেশি বেনাপোল স্থলপথে দেশে ফিরেছেন। বাংলাদেশ থেকে ভারতে ফিরেছেন ৬৭ যাত্রী। তবে আগত বাংলাদেশিদের মধ্যে তিনজন করোনা পজিটিভ রোগী রয়েছেন।
বুধবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত ২৪৯ জন বাংলাদেশি পাসপোর্টযাত্রী বেনাপোল ইমিগ্রেশন দিয়ে দেশে ফিরে এসেছেন। হাই কমিশন এর অনুমতি পত্র ছাড়াও তাদের সাথে করোনা নেগেটিভ সনদ আনতে হয়েছে। তবে যারা
এসেছেন তাদেরকে বাধ্যতামুলক নিজ খরচে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টানে বেনাপোল স্থলবন্দর এলাকায়ই থাকতে হবে। তবে নতুন করে পাসপোর্টযাত্রীদের ভারত ও বাংলাদেশ ভ্রমণ এখন পর্যন্ত বন্ধ রয়েছে।
এদিকে আজ যে সকল পাসপোর্টযাত্রী ফেরত এসেছেন তাদের মধ্যে মেডিকেল পরীক্ষায় তিনজন করোনা পজেটিভ ধরা পড়ছে। তাদের বিশেষ ব্যবস্থায় যশোর সদর হাসপাতালের করোনা রেড জোনে স্থানান্তর করা হয়েছে।
জানা গেছে বিশেষ অনুমতি পত্র নিয়ে যারা ভারত থেকে দেশে ফিরে আসছেন তাদেরকে বন্দর এলাকার বেশ কয়টি আবাসিক হোটেলে রাখা হচ্ছে। যেমন পোর্ট ভিউ, রজনিগন্ধা, জুয়েল হোটেল, সিটি আবাসিক, চৌধুরী হোটেল, হোটেল এ্যারুষ্টেকেট, সান সিটিসহ আরো বেশ কয়টি।
Leave a Reply