সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
ট্রাক-পিকআপে করে ফিরছে মানুষ

ট্রাক-পিকআপে করে ফিরছে মানুষ

নিউজ ডেস্কঃ

ঈদ উপলক্ষে নাড়ির টানে বাড়ি ছুটছে মানুষ। দূরপাল্লার যানবাহন বন্ধ, করোনা ভাইরাস বা ঝড় বৃষ্টিও থামাতে পারেনি ঈদ ফেরত যাত্রীদের। নানা কষ্ট আর ভোগান্তি নিয়েই নাড়ির টানে ঘরে ফিরছে তারা। মহাসড়কে বেড়েছে গাড়ির চাপ। ফলে সড়কে কিছুটা যানজট দেখা হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ঘরমুখো মানুষ। সকাল থেকেই টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত ১২ কিলোমিটার সড়কে থেমে থেমে যানবাহনের জট দেখা গেছে। বুধবার (১২ মে) সকাল থেকেই ১২ কিলোমিটার সড়কে এ চিত্র দেখা যায়।

দেখা যায়, টঙ্গী ষ্টেশন রোড, চেরাগ আলী, বোর্ড বাজার, সাইনবোর্ড এলাকায় পণ্যবাহী পরিবহনের সঙ্গে সঙ্গে লেগুনা, সিএনজি, অটোরিকশা, মাইক্রোবাস, মোটরসাইকেল, প্রাইভেটকারসহ বিভিন্ন ধরনের যানবাহন রাস্তায় আটকে আছে। ঘণ্টা খানেক পর পর কিছুদূর যেতে পারলেও আবারো আটকে থাকতে হচ্ছে। মহাসড়কে চোখ রাখলে দেখা যায় খোলা ট্রাকে, মিনি ট্রাকে করে বাড়ি ফিরছে হাজার হাজার মানুষ। নিজ পরিবারের সদস্যদের সাথে একযোগে ঈদ করার জন্য শত কষ্ট নিয়েও বাড়ি ফিরছে তারা। ঘরে ফেরা মানুষগুলো দুর্ভোগ নিয়েও হাসিমুখে ঘরে ফিরতে দেখা যায়। কেউ কেউ আবার পরিবারের জন্য টুকিটাকি কেনাকাটাও করেছে।

এদিকে, যারা বাড়ি ফিরছেন যানজটের ফলে এখন তাদের অনেকেই হেঁটে যাত্রা শুরু করেছেন। সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে বিভিন্ন পোশাক কারখানা শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বাড়ি ফিরতে মহাসড়কের পাশে
দাঁড়িয়ে আছেন। মহাসড়কে যানবাহন বেড়ে যাওয়ায় জট লেগেছে। অনেকেই রাস্তার পাশে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা গাড়ির জন্য অপেক্ষা করতে দেখা গেছে।

দূরপাল্লার বাস না চলাচল করায় বাড়তি ভাড়া দিয়ে কার্ভাডভ্যান, ট্রাক, মাইক্রোতে চড়ে স্বজনদের সাথে ঈদ করার জন্য গ্রমে ফিরছেন তারা। অনেক যাত্রীকে হেঁটেই গন্তব্য যেতে দেখা গেছে।

ময়মনসিংহগামী যাত্রী আব্দুল্লাহ আল মামুন বলেন যানজট থাকায় টঙ্গী বাজার থেকে হেঁটে চেরাগআলী পর্যন্ত এসেছেন। তিনি বলেন, সড়কে তূলনামূলক বাস কম। কিন্তু তারপরও অনেক যানজট। যানজট থাকায় ভোগান্তিতে আছি।

এ দিকে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিআরটি প্রকল্পে কাজ চলমান থাকায় বৃষ্টির পানি জমে পুরো রাস্তা কর্দমাক্তসহ ছোট বড় গর্ত সৃষ্টি হয়েছে। এতে সড়কে স্বাভাবিক গতিতে চলতে পারছে না গাড়ি। এ ছাড়া গাড়ীর চাপ বেড়ে যাওয়ায় সকাল থেকেই ঢাকা ময়মনসিংহ মহাসড়ক টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত ১২ কিলোমিটার সড়কে থেমে থেমে যানজট সৃষ্টি হয়েছে।

শ্রীপুরের মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, ঈদকে সামনে রেখে দূরপাল্লার বাস চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও কার্ভাডভ্যান, ছোট-বড় পরিবহন চলাচল করছে। আর ঘরমুখী লাখ লাখ মানুষ এসব পরিবহনে ঝুঁকি উপেক্ষা করে বাড়ি ফিরছে।

গাজীপুর মেট্রো পলিটন পুলিশ (জিএমপি’র) উপ-কমিশনার (ট্রাফিক) আব্দুল্লাহ আল মামুন জানান, সকাল থেকে যানবাহন ও যাত্রী বেড়ে যাওয়ায় সড়কে চাপ বেড়েছে। যানজট যেন না হয় তা নিশ্চিতে কাজ করছে পুলিশ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD