শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
সংকটের দিশারী কাজী নজরুল

সংকটের দিশারী কাজী নজরুল

পাভেল আমান।।

বিজ্ঞান প্রযুক্তির শিখরে পৌঁছেও আমাদের প্রাত্যহিক মানসিকতায় ভিড় করছে কুপমন্ডুকতা, কুসংস্কারাচ্ছন্ন তা, যুক্তিহীনতা, পশ্চাৎগামিতা, অস্থিরতা, স্বার্থপরতা, আত্মকেন্দ্রিকতা, সাম্প্রদায়িক চেতনা, অসহিষ্ণুতা, ধর্মান্ধতা, অসৌজন্যতা সর্বোপরি মনুষ্যত্ব হীনতা। আমাদের সম্মিলিত মানবতা আক্রান্ত বিধ্বস্ত বিপর্যস্ত ক্ষতবিক্ষত। সমাজ দেশ জুড়ে শুধুই অমানবিকতার নিদারুণ প্রতিচ্ছবি। পাশাপাশি করোনার দ্বিতীয় সংক্রমণের ঢেউয়ে তোলপাড় মানব সমাজ। চারিদিকে এক অসহনীয়, বিষাদময় বাতাবরণ। এই সময়ের প্রেক্ষাপটে চাই একটা গণজাগরণ, বিদ্রোহ, বিপ্লব, মানবিক সমতা বিধান যেখানে সবাই মনুষ্যত্বের বোধোদয়ে আবারো হয়ে উঠবে পরিপূর্ণ মানুষ। চিরায়ত হবে মানবধর্ম। প্রাসঙ্গিকতার নিরিখে কবি নজরুল এখনো চিরজাগ্রত, স্মরণীয় আপামর বাঙালি মানসে। তাঁর বিদ্রোহী সত্তা, মানবতাবাদ, সাম্যের আদর্শ, আমাদের বিভ্রান্ত, বিপর্যস্ত সমাজের পথের দিশারী। প্রতিবছর আমরা কবির প্রতিকৃতিতে শ্রদ্ধাবনত চিত্তে গতানুগতিক মালা পরিয়ে, আদর্শবাদের গালভরা বুলি আওড়িয়ে, কবির গান কবিতার চর্চাতে নিজেদের নজরুল প্রীতি ভালোবাসা জাহির করি। আমরা নজরুলকে শুধুমাত্র তার জন্ম দিবস আর প্রয়াণ দিবসের স্মরণেই সীমাবদ্ধ রাখলাম। তার জীবন দর্শন, সাহিত্য সাধনা, সঙ্গীত ভাবনা, সম্প্রীতি চেতনা, সাম্যবাদ কে কখনো আমাদের বাস্তব জীবনে সম্পৃক্ত করার সাহস দেখালাম না। চিন্তনের জগতে তিনি বেঁচে থাকলেন। তার দৃষ্টিভঙ্গি, কাব্যিক অনুভূতি, আবেদন, বিদ্রোহী সত্তা, প্রতিবাদী চেতনা, শোষণ মুক্ত সমাজ গঠনের স্বপ্ন, সাম্যের আবর্তে উদারতায় মানবতার প্রতিষ্ঠাকে আমরা আন্তরিকভাবে নতুন সমাজ গঠনের জন্য গ্রহণ করতে পারলাম না। অথচ সেই লড়াইয়ের রূপরেখা তিনি আমাদের সামনে তুলে ধরেছিলেন। যেখানে বাঙালি জাতি, বাঙালি সত্তা সর্বোপরি বাংলা ভাষা সংস্কৃতি ঐতিহ্য বাঙালি মননে জাগরুক থাকবে।
বাঙালির জাতীয় জীবনে নজরুলের সবচেয়ে বড় অবদান হলো তিনি অসাম্প্রদায়িক বাঙালির চেতনায় প্রোথিত করেন স্বাধীনতার বীজমন্ত্র। তিনি সকল প্রকার বৈষম্য, অন্যায়, অনাচার,অত্যাচার, নিপীড়ন ও শোষণের বিরুদ্ধে ছিলেন চিরবিদ্রোহী। তিনি মানবতার জয়গান গেয়েছেন তার প্রতিটি রচনায়। তিনি একাধারে প্রেম ও বিদ্রোহের কবি। তিনি লিখেছেন, ‘মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণতূর্য। সারাটা জীবন তিনি বিলিয়ে দিয়েছেন ধর্মের ঊর্ধ্বে উঠে সমস্ত শ্রেণীর মানুষকে মানবতার বন্ধনে আবদ্ধ করতে। সেখানে শুধুই মানবধর্ম।মানবতার দর্শন, সাম্যের ভাবনায় আজও অমলিন তাঁর ভাষা, দর্শন, চেতনা, নিবেদিতপ্রাণ মানসিকতা। আর যখন উগ্র সাম্প্রদায়িক হিন্দুত্ববাদী রাজনৈতিক দল ভোট বৈতরণী পার হতে আমাদের রাজ্যে ছড়িয়ে দিচ্ছে সাম্প্রদায়িক বিষবাষ্প, ভেঙে দিচ্ছে আবহমানকাল ব্যাপী পশ্চিমবাংলার সম্প্রীতি সৌহার্দ্য সৌজন্যের ঐতিহ্য। প্রতিনিয়ত সম্প্রীতির পীঠস্থান পশ্চিমবাংলাতে ধর্মীয় উস্কানি, বিদ্বেষ, বিভাজনের বার্তা ছড়িয়ে সৃষ্টি করছে হিন্দু মুসলিমের মধ্যে বিশ্বাস সম্পর্কের ফাটল। সেই প্রেক্ষাপটে অস্থির মুহূর্তে নজরুলের অসাম্প্রদায়িক মনোভাব, চেতনা আমাদের পশ্চিমবঙ্গকে চিরায়ত সম্প্রীতির আশার আলো দেখাতে পারে। তার মূল্যবোধ, সাহিত্যচর্চা, জীবনধারা আমাদের মানবতার বিকাশে উদ্বুদ্ধ ও সম্প্রীতির ভাবনাই জারি করবে। বর্তমানের এই ভেদাভেদের দুনিয়ায় দাঁড়িয়ে কাজী নজরুল ইসলাম কখনও হয়ে উঠেছে প্রতিবাদের অস্ত্র, কখনও বা নিজেকে প্রশ্ন করার দর্পন।বস্তুত শোষণ-বঞ্চিত ও সাম্প্রদায়িক সমাজ জীবনে নজরুল আজও প্রাসঙ্গিক। তিনি আজকের করোনা মহামারিতে মানুষের দুঃখ-বেদনার সান্ত্বনা হিসেবে আরও বেশি প্রয়োজনীয়। তিনি ছিলেন শোষিত বঞ্চিত নিপীড়িত অবহেলিত অবাঞ্চিত অসহায়দের সমব্যথী, সহানুভূতিশীল, মানবিক। আমৃত্যু দিয়েছেন মানবতার জয়গান।পরিশেষে১২২তম জন্মদিনে কবির প্রতি প্রাণ ভরা ভালোবাসা শ্রদ্ধা ও ভক্তি। জেগে উঠুক আমাদের সকলের মনে বিদ্রোহী সত্তা, সহনশীলতা, ধৈর্য, সর্বোপরি মনুষ্যত্ববোধ। যার মানবতার আলোয় উদ্ভাসিত হয়ে, নিরন্তর অনুভূতির অবচেতনে জারিত হয়ে, বিদ্রোহী মনোভাবের জাগরণে সংকটের এই আঁধার থেকে উত্তরণের পথ খুজে পাবো।

পাভেল আমান- হরিহার পাড়া- মুর্শিদাবাদ

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD