বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
টিকার আবেদন করেননি জবির ৩৫ শতাংশ শিক্ষার্থী

টিকার আবেদন করেননি জবির ৩৫ শতাংশ শিক্ষার্থী

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রায় ৩৫ শতাংশ শিক্ষার্থী করোনা টিকার জন্য আবেদন করেনি। শুক্রবার (১১ জুন) বিশ্ববিদ্যালয়ের নেটওয়ার্ক এন্ড আইটি দপ্তরের পরিচালক অধ্যাপক ড. উজ্জ্বল কুমার আচার্য্য এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আইটি দপ্তরের পরিচালক জানান, মোট শিক্ষার্থীর ৯৪৫৪ জন আবেদন করেছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, ইনস্টিটিউট, এম. ফিল. ও পিএইচডি শিক্ষার্থীর সংখ্যা সর্বমোট ১৪৫৬৫ জন। এর মধ্যে আবেদন করেছে প্রায় ৬৫ শতাংশ শিক্ষার্থী। রেজিস্ট্রেশনের শেষ সময় অর্থাৎ গতকাল রাত পর্যন্ত এ আবেদনর সংখ্যা চূড়ান্ত করা হয়েছে।

আবেদনের সময় বাড়ানোর বিষয়ে তিনি বলেন, এখনকারর জন্য সময় শেষ। তবে আমাদের কিছু শিক্ষার্থী বাকি আছে। রবিবার দেখা যাক কি সিদ্ধান্ত হয়। আর যারা এনআইডির জন্য আবেদন করতে পারেনি তাদের বিষয়ে মন্ত্রণালয় সিদ্ধান্ত নিবে।

টিকার জন্য আবেদন না করার সবচেয়ে বড় কারণ হিসেবে অনেকে বলছেন আইডি কার্ড না থাকা। এনআইডি ছাড়া রেজিস্ট্রেশন করা যায়নি টিকার।

অনেক শিক্ষার্থীর এনআইডি নেই। আবার অনেকে এনআইডি করতে দিলেও এখনো হাতে পাননি। এ নিয়মের জন্যই রেজিস্ট্রেশন থেকে বাদ পড়েছেন অনেক শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান বলেন, শিক্ষার্থীদের কবে টিকা দেওয়া হবে সেটা স্বাস্থ্য মন্ত্রণালয় জানে। যাদের এন আইডি নেই তাদের ব্যাপারে মন্ত্রণালয়ের সাথে কথা বলে জানাব।

এর আগে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থী এবং এমফিল ও পিএইচডি গবেষকদের করোনাভাইরাস প্রতিরোধী টিকা টিকার আওতায় আনতে গত ৩ জুন প্রজ্ঞাপন জারি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হয় ১০ জুন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD