শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্যসহ সব কার্যক্রম শুরু হয়েছে

আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্যসহ সব কার্যক্রম শুরু হয়েছে

আবুল খায়ের স্বপন।।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ও সাপ্তাহিক ছুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর টানা ছয় দিন বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকার পর ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দরের সব কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার সকালে পূর্বোত্তর ভারতের ত্রিপুরায় মাছ রপ্তানির মধ্য দিয়ে পুনরায় আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়।

আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম ও ব্যবসায়ী রাজীব উদ্দিন ভূঁইয়া জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে গত ২০ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত এ ছয় দিন ব্যবসায়ী নেতৃবৃন্দের সিদ্ধান্তে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ ছিল।

সোমবার সকাল সাড়ে ৯টা থেকে আবারও এ বন্দর দিয়ে মাছসহ পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে।

আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ আব্দুল হামিদ বলেন, কোভিড পরিস্থিতিতে ভারত-বাংলাদেশ স্বাভাবিক পাসপোর্টধারী যাত্রী পারাপার কার্যক্রম বন্ধ থাকলেও হাইকমিশনের নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি নিয়ে সপ্তাহে (রবি, মঙ্গল ও বৃহস্পতিবার) এই তিন দিন সকাল ৮টা থেকে বিকাল ৩টার মধ্যে পাসপোর্টধারীরা দেশে ফিরছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD