সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
আওয়ামীলীগকে নেতৃত্ব শূন্য করতে ২১ আগষ্ট গ্রেনেড হামলা

আওয়ামীলীগকে নেতৃত্ব শূন্য করতে ২১ আগষ্ট গ্রেনেড হামলা

—রেজাউর রশীদ খান

শোকবিহ্বল জাতি শ্রদ্ধাবনত চিত্তে আজ ইতিহাসের ভয়াবহতম ২১ আগষ্ট গ্রেনেড হামলার ১৭তম বার্ষিকী
উপলক্ষে ১৪ দলীয় জোটের শরীক বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এক ভার্চুয়াল সভার আয়োজন করেন আজ বিকাল ৩ টায়। বাসদের আহবায়ক ও ১৪ দলের অন্যতম বিপ্লবী নেতা কমরেড রেজাউর রশীদ খান বলেন । প্রায় দেড় দশক আগে ২০০৪ সালের এই দিনে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী শান্তি সমাবেশে নারকীয় গ্রেনেড হামলা চালানো হয়।
বিএনপি-জামায়াত তথা চারদলীয় জোট সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নৃশংসতম গ্রেনেড হামলা চালায় আওয়ামীলীগকে নেতৃত্ব শূন্য করতে।
বর্তমান প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শীর্ষস্থানীয় কয়েকজন নেতা সেদিন অল্পের জন্য এই ভয়াবহ হামলা থেকে বেঁচে গেলেও আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমান ও অপর ২৪ জন এতে নিহত হন। এ ছাড়া এই হামলায় আরো ৪০০ জন আহত হন। আহতদের অনেকেই চিরতরে পঙ্গু হয়ে গেছেন। তাদের কেউ কেউ আর স্বাভাবিক জীবন ফিরে পাননি। আমরা বাসদের আজকে সভা থেকে এ ধরনের ন্যাক্কার জনক ঘটনার তীব্র নিন্দা জানাই এবং চিহ্নিত মুল নায়ককে সর্বোচ্ছ সাজার দেওয়া দাবী করছি।
১৪ দলীয় জোটের অন্যতম নেতা,বাসদ এর আহবয়ক জননেতা কমরেড রেজাউর রশীদ খান এর সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন বাসদ কেন্দ্রীয় নেতৃবৃন্দ হামিদুল কিবরিয় চৌধুরী আজাহার, এডভোকেট মতিয়ার রহমান,এডভোকেট শাকিল সাহরিয়ার খান-আনন্দ, এডভোকেট হামিদা আক্তার চৌধুরী-লিলি, বিপ্লব বিজয় ঘোষ,আব্দুস ছামাদ আজাদ, মমদেল হোসেন সরকার,আবুল কালাম আজাদ-বাবুল,সষ্টি ঘোষ, সরোয়ারদি খান,এস এম মোর্শেদ খান-টুটুল,আলাউদ্দিন আল আজাদ, এফতেখারুল হাফিজ-লাডডু, আব্দুল হামিদ তালুকদার (এফসিএ),মো: শহীদুল্লাহ, এস এম মান্নান,বাবুল শিকদার,মনিরুজজামান-জুয়েল, জাকারিয়া জনি, আবুল হাসনাত, সেলিনা আক্তার, প্রবীর চৌধুরী রিপন, হাফিজুর রহমান, আমিনুল ইসলাম, জায়েদুল ইসলাম, সোহেল সরকার,আজাদ রহমান-আজাদ,আনোয়ার হোসেন প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD