রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
ঢাকায় না এসে ভারতের নাগপুরে জরুরি অবতরণ করল বাংলাদেশ বিমান

ঢাকায় না এসে ভারতের নাগপুরে জরুরি অবতরণ করল বাংলাদেশ বিমান

ডেস্ক রিপোর্ট।।
প্রতীকী ছবি
যান্ত্রিক ক্রুটি দেখা দেওয়ায় মাস্কাট থেকে উড্ডয়ন করা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-২২ ভারতের নাগপুরে জরুরি অবতরণ করেছে।শুক্রবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২২ ফ্লাইটটি ওমানের মাস্কাট থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিল। পরে বেলা সাড়ে ১১ টায় বিমানটি ঢাকার দিকে না এসে ভারতের নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করে। ফ্লাইটে কতজন যাত্রী ছিল তা নিশ্চিত হওয়া যায়নি, তবে সবাই অক্ষত ও নিরাপদ আছেন বলে জানা গেছে।

বিমান সুত্রে জানা যায়, বৃহস্পতিবার বিমানটি ওমান যায়। সেখান থেকে স্থানীয় সময় মধ্যরাত ২টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসার কথা থাকলেও ভোর সাড়ে ৬টায় ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে বিমানটি। পরে সাড়ে ১১টায় ফ্লাইটটি ঢাকার দিকে না এসে ভারতের নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

বর্তমানে বিমানের যাত্রীরা ভারতের নাগপুর বিমানবন্দরে অপেক্ষায় আছেন। অপেক্ষায় থাকা যাত্রীদের নিজস্ব গন্তব্যে আনতে নতুন কোনো ফ্লাইট পাঠানো হবে কিনা, অথবা এই ফ্লাইটে আনা হবে তা নিশ্চিত করেনি বিমান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD