শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
আঁশ-শ‍্যাওড়া ও একটি ফুলের গল্প

আঁশ-শ‍্যাওড়া ও একটি ফুলের গল্প

রেখা রায়

একদা এক ডোবার ধারে বটের ঝুরিতে মেয়েটি দোল খাচ্ছিল বেশ। তখনো উত্তুরে বাতাস তেমন প্রখর হয়নি। চারিদিকে কাশের মেলা। ডোবায় শালুক ফুটেছে অগাধ। নীল আকাশে শিমূলতুলোর পারা মেঘ ভাসছে থোকায় থোকায়। প্রকৃতি সেজে উঠেছে। হাসিমুখে বট সহ‍্য করছে মেয়েটির দস‍্যিপনা। সখ‍্যে সাধ‍্যে নামিয়ে দিয়েছে রঙবেরঙের ঝুরি।

বছর ঘুরতে থাকে। ঋতুর পর ঋতু আসে যায় বছর বছর। বন্ধুতা বেড়ে চলে। সব হারানোর আনন্দে গর্বিত মেয়ে উজাড় করে মেলে ধরে একের পর এক তুলে রাখা তোরঙ্গ তার। যা সে কখনো কাউকে দেখাতে পারেনি, নির্দ্বিধায় দেখিয়ে চলে এখন। নিঃস্ব হওয়ার খেলায় অদ্ভুত মাদকতা পায়। রঙিন হয়ে ওঠে দিনকে দিন। কাটল ক-টি বছর।

তারপর সেবার এলো হেমন্ত। কুয়াশা ঘেরা দিন। ঝরিয়ে দেবার কাঁপন জাগে বটের পাতায় পাতায়। নতুনের আবাহনী বৃক্ষের শরীর জুড়ে।

সেদিনও দোল খেতে এসে মেয়েটি বোঝে ঝুরিগুলি তেমন সহযোগিতা করছে না। পিছলে পড়ল সে ডোবার জলে। বার বার বিপন্ন হাত দুটি তোলে। বাড়িয়ে দেয় বৃক্ষের দিকে। সাহায‍্যের কোনো হাত এগিয়ে আসে না সেদিন আর। হাবুডুবু খেতে খেতে সে ভাবতে থাকে…কী দরকার ছিল অমন রঙিন হয়ে ওঠার! বেশ তো ছিল রঙহীন বিবর্ণ দিনগুলো!

নির্দয় বট তখনো হাসতে থাকে…হাসতেই থাকে বোকা মেয়েটার দুর্দশা দেখে।
হঠাৎ মেয়েটির আত্মদর্শন হয়। বুঝে যায় বটবৃক্ষ বলে এতদিন ভেবেছিল যাকে, আসলে সে একটি আঁশ-শ‍্যাওড়া ছাড়া আর কিছু নয়।

ডোবার জলকে বড় আপন মনে হয় তার। প্রাণপনে আঁকড়ে ধরে। ঘূর্নি জাগে জলে। উথালপাথাল ঢেউ ওঠে অকস্মাৎ। ধরিত্রীমাতা যেমন সীতাদেবীকে তাঁর কোলে আশ্রয় দিয়েছিলেন ত্রেতা যুগে, তেমনি মায়ের মত পরম মমতায় মেয়েটিকে কোলে টেনে নিলেন বরুণদেব। বৃক্ষ তখনো দাঁড়িয়ে নির্মম দর্শক। কেশর ঝরিয়ে পাড়ের নিঃস্ব কাশগুলি সাক্ষী রইল ঝরে যাওয়া একটি ফুলের।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD