তাহমিনা কোরাইশী।।
সোনালী এলো চুল ছড়িয়ে স্বর্ণের মিহিদানা
টুপটুপ ঝরিয়ে আসে হেমন্ত
উঠোনে ব্যস্ত কৃষানী নোলক নাকে
কোমরে রূপালী বিছায় চলে দুলে দুলে
মুগ্ধদৃষ্টিতে স্বপ্নের সোনাধান স্পর্শ
রোদে ঘামে কৃষকের শ্রমে
করোনাকে দেয় বিসর্জন নবান্নের ঘ্রণে
দারুণ বিবরে পড়েও মূর্চ্ছা যায় না কৃষক
হেমন্তে মেতে ওঠে নতুন ধানের উৎসবে
সে এক অপরূপ হৈমবতী মিঠেল রোদ
ছুঁয়ে থাকে পাঁজরের হাড়
আসে পয়মন্ত স্বর্ণের মধুময় আবহ
নবান্নে উৎসব মুখর পথ প্রন্তর
গোলা ভরা আমন ধানের উপচ্ছে পড়া ঐশ্বর্য
ছায়া ফেলে চলে সুদূর ভবিষ্যৎ।
Leave a Reply