শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
কসবায় কোম্পানীর এক ডেলিভারীম্যানের লাশ উদ্ধার

কসবায় কোম্পানীর এক ডেলিভারীম্যানের লাশ উদ্ধার

মো. আবুল খায়ের স্বপন
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় প্রাণ আরএফএল এর ডিলার আলমাস ভ্যারাইটিজ স্টোরের ডেলিভারীম্যন আসাদ মিয়ার (২৭) লাশ উদ্ধার করেছে কসবা থানা পুলিশ । আজ সকালে উপজেলার কসবা-নয়নপুর সড়কের আকছিনা গ্রামের ইটখোলার একটি নির্মাণাধীন ভবনের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আসাদ মিয়া কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার কাজলা গ্রামের মৃত জিল্লুর রহমানের পুত্র। আসাদ মিয়া কসবা উপজেলার নতুন বাজারের প্রাণ আরএফএল এর ডিলার আলমাস ভ্যারাইটিজ স্টোরে বিগত ৫ বছর যাবত ডেলিভারীম্যানের চাকুরী করে আসছিলেন। আসাদ মিয়ার স্ত্রী ও আদিবা নামে ১টি তিন বছরের মেয়ে রয়েছে। সে কসবা পৌর এলাকা সাহাপাড়ায় পরিবার নিয়ে ভাড়া বাড়িতে বসবাস করে আসছে।
প্রাণের ডিলার ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত আসাদ মিয়া গত শনিবার সকাল ৮টায় মালামাল ডেলিভারী দেওয়ার জন্য বের হন। বিকাল ৫টার দিকে সে ডেলিভারী ভ্যানসহ ড্রাইভারকে পাঠিয়ে দেয় এবং বলে যে কিছু কালেকশন বাকি আছে। কালেকশন করে কিছুক্ষণ পরে আসছি। সন্ধ্যা ৭টার পর থেকে তার সাথে আর যোগাযোগ করা যাচ্ছিল না। পরে আজ রোববার সকালে স্থানীয় লোকজন কসবা থানায় খবর দিলে পুলিশ সকাল সাড়ে ১০টার দিকে নিহতের লাশ উদ্ধার করে ।
প্রাণ আরএফএল এর ডিলার আলমাস ভ্যারাইটিজ স্টোরের মালিক দিদারুল আলম জানান, তার কাছে কালেকশনের প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা ছিল। টাকার জন্যই পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর ভূইয়া জানান, ধারনা করা হচ্ছে গলায় মাফলার পেচিয়ে শ্বাসরোধ ও মাথায় আঘাত করে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD