বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
করাপশন ইন মিডিয়ার’ অপপ্রচার বন্ধে হাইকোর্টের রুল

করাপশন ইন মিডিয়ার’ অপপ্রচার বন্ধে হাইকোর্টের রুল

নিউজ ডেস্ক।।
ফাইল ছবি
লন্ডন থেকে সাংবাদিক জাওয়াদ নির্ঝর পরিচালিত ‘করাপশন ইন মিডিয়া’ পেজে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচার বন্ধ ও মানহানিকর ভিডিও অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এসব ভিডিও অপসারণে যেসব আবেদন দাখিল করা হয়েছে সেগুলো সাতদিনের মধ্যে নিষ্পত্তি করতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন আদালত।

একই সঙ্গে ফেসবুক পেজটিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচার বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। এছাড়া ওই সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে বিবাদীদের কেন নির্দেশ দেওয়া হবে না তাও জানতে চেয়েছেন।

সোমবার (২৪ জানুয়ারি) এ বিষয়ে এক রিট আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আজ রিটের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার নিগার সুলতানা। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD