বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
ডিসিদের শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার তথ্যটি গুজব: মন্ত্রণালয়

ডিসিদের শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার তথ্যটি গুজব: মন্ত্রণালয়

নিউজ ডেস্ক।।
সাম্প্রতিক সময়ে সামাজিকযোগাযোগ মাধ্যমে কয়েকটি খবর ছড়িয়ে পড়েছে। এগুলো হলো- শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি থাকবে না, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব পাচ্ছেন।

এসব খবরকে গুজব বলছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (১৭ আগস্ট) মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের জানান, সাম্প্রতিক সময়ে সামাজিকযোগাযোগ মাধ্যমগুলোতে কয়েকটি খবর ছড়িয়েছে, যা শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এসেছে। এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বক্তব্য হলো-

১। ম্যানেজিং কমিটি থাকবে না মর্মে প্রচারিত তথ্যটি সঠিক নয়।

২। আগের মতোই শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করবে ম্যানেজিং কমিটি ।

৩। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করবে এই সংক্রান্ত কোনো নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া হয়নি।

৪। শিক্ষা মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসাদের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম মনিটর করার কথা বলা হয়েছে, আগেও জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার তাদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই দায়িত্ব পালন করতেন

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD