শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
কসবার গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

কসবার গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

নিউজ ডেস্ক।।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহীরুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিদ্যালয় পরিচালনা কমিটি। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. মোফাজ্জল হোসেন ভূঁইয়ার স্বাক্ষরিত এক অফিস আদেশে গত বৃহস্পতিবার (১৮ জুলাই) বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর করা হয়।
পরিচালনা কমিটির সূত্রে জানা গেছে, গত ৭ জুলাই অনুষ্ঠিত পরিচালনা কমিটির সভায় প্রধান শিক্ষক জহীরুল ইসলামের বিরুদ্ধে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী চাকরি বিধিমালা ৫১(১) ধারার আওতায় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। তার বিরুদ্ধে অদক্ষতা, পেশাগত অসদাচরণ, কর্তব্যে অবহেলা, দূর্নীতি, নৈতিক স্থলনসহ মোট ১৭টি অভিযোগ উত্থাপন করা হয়।
এ অভিযোগের ভিত্তিতে তাকে ১০ কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে তিনি কোনো জবাব দেননি বলে জানিয়েছে পরিচালনা কমিটি।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. মোফাজ্জল হোসেন ভূঁইয়া বলেন, “প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পেয়ে নিরীক্ষা কমিটি গঠন করা হয়। তদন্তে তার আর্থিক লেনদেনসহ বিভিন্ন বিষয়ে অনিয়ম ও অনৈতিক কার্যক্রমের প্রমাণ পাওয়া গেছে। ফলে বে-সরকারি চাকুরী বিধি-মালা অনুযায়ী পরিচালনা কমিটির সর্বসম্মত সিদ্ধান্তে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।”
এদিকে, অভিযোগগুলোর সুষ্ঠ তদন্ত নিশ্চিত করতে কসবা উপজেলা নির্বাহী অফিসারকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হবে। ওই কমিটির প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান সভাপতি।
তবে বরখাস্ত হওয়া প্রধান শিক্ষক মো. জহীরুল ইসলাম তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন। ১৭ দফা দিয়ে ১০ কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। ১৫ বছরের হিসাব তো ১০ কর্মদিবসে দেওয়া সম্ভব নয়। এ কারনে আমি সময় চেয়েছি। তিনি বলেন, “বিদ্যালয়ের উন্নয়ন কাজের স্বচ্ছতা বজায় রাখতে গিয়ে একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ব্যক্তিগত বিরোধের জেরে মিথ্যা অভিযোগ এনেছেন। তিনি বলেন, বিষয়টি জেলা শিক্ষা অফিসার মহোদয়কে লিখিত ভাবে জানিয়েছি। তিনি বিষয়টি তদন্ত করবেন।
কসবা উপজেলা নির্বাহী অফিসার মো.ছামিউল ইসলাম বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিষয়টি জানিয়েছেন প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছেন। তবে বিধিমালা হচ্ছে প্রধান শিক্ষককে চাকুরী থেকে সাময়িক বরখাস্ত হওয়ার আগেই উপজেলা নির্বাহী কর্মকর্তা বা তাঁর প্রতিনিধিকে আহবায়ক করে তিন সদস্য একটি কমিটি গঠন করতে হবে। তারা সাময়িক বরখাস্ত করে তিন সদস্য কমিটি গঠন করেছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD