সোমবার, ০১ Jun ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
চিলোকূট চাকুরিজীবী এসোসিয়েশন” এর ঈদ পুনর্মিলনী এবং নির্বাহী কমিটি গঠন কসবায় নেতাকর্মীদের সাথে সংসদ সদস্যের ঈদুল আযহা উপলক্ষে মতবিনিময় অনুষ্ঠিত শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থী ঝরে পড়া রোধে করণীয় কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত
চিলোকূট চাকুরিজীবী এসোসিয়েশন” এর ঈদ পুনর্মিলনী এবং নির্বাহী কমিটি গঠন

চিলোকূট চাকুরিজীবী এসোসিয়েশন” এর ঈদ পুনর্মিলনী এবং নির্বাহী কমিটি গঠন

অধ্যাপক শেখ কামাল উদ্দিন।।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঐতিহ্যবাহী চিলোকূট গ্রামের ব্রাহ্মণবাড়িয়ার অধিবাসীদের পেশাজীবী সামাজিক সংগঠন “চিলোকূট চাকুরিজীবী এসোসিয়েশন” এর ঈদ পুনর্মিলনী ৩০ মে শনিবার বেলা… টায় স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান চিলোকূট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত পেশাজীবি ব্যক্তিবর্গের মতামতের ভিত্তিতে গঠিত সংগঠনটি সুষ্ঠুভাবে পরিচালনার নিমিত্তে আগামী ২ বছরের জন্য ৬ সদস্য বিশিষ্ট উপদেষ্টামন্ডলী এবং ৩১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। পেশাগত জ্ঞান, অভিজ্ঞতা বিনিময়, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সম্পর্ক উন্নয়ন এবং সামাজিক কল্যান সাধনের লক্ষ্য ও উদ্দেশ্যকে বাস্তবায়নের জন্য এই কমিটি গঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া পিটিআই এর সাবেক ইন্সট্রাক্টর আবদুল আওয়ালকে প্রধান উপদেষ্টা, বাংলাদেশ পুলিশের সাবেক পুলিশ পরিদর্শক আতাউর রহমানকে উপদেষ্টা এবং স্বাস্থ্য পরিদর্শক কামাল উদ্দিনকে উপদেষ্টা করে ৬ সদস্য বিশিষ্ট উপদেষ্টা মন্ডলী গঠন করা হয়েছে। চিলোকূট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী জাহাঙ্গীর আলম সভাপতি, জনতা ব্যাংক কসবা শাখার ম্যানেজার মিজানুর রহমান সাধারণ সম্পাদক, চান্দপুর তমিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোতাসিম বিল্লাহ সিনিয়র সহ: সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের অতিরিক্ত পরিচালক আল এমরান সহ: সাধারণ সম্পাদক, রুপালী ব্যাংকের ম্যানেজার আসাদুর রহমান যুগ্ম-সাধারণ সম্পাদক, নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ লুৎফর রহমান সাংগঠনিক সম্পাদক এবং কৃষি ব্যাংকের ম্যানেজার সামছুল ইসলাম শামীমকে অর্থ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। অনুষ্ঠানটি প্রাণবন্ত, সুন্দর ও সফলতার সহিত সমাপ্ত হওয়ায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
সুষ্ঠু-সুন্দর ব্যবস্থাপনা ও আপ্যায়নের জন্য চিলোকূট উচ্চ বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক মো: জাহাঙ্গীর আলমকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD