বুধবার, ১৩ মে ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
মাদারীপুরে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের ৩ দফা দাবি বাস্তবায়নের লক্ষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

মাদারীপুরে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের ৩ দফা দাবি বাস্তবায়নের লক্ষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

সাবরীন জেরীন,মাদারীপুর।

বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন-মাদারীপুর জেলা শাখার উদ্যোগে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারীদের ৩ দফা দাবি বাস্তবায়নের লক্ষে বুধবার (১১ নভেম্বর) সকালে মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের ৩ দফা দাবিগুলো হচ্ছে ১। অধঃস্তন আদালতের কর্মচারীদের বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের সহায়ক কর্মচারী হিসেবে অন্তর্ভূক্ত করতঃ উক্ত স্কেলে বেতন ভাতা প্রদান ২। সকল ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃষ্টি করে হাইকোর্ট ও মন্ত্রণালয়ের ন্যায় জেষ্ঠ্যতা ও দক্ষতার ভিত্তিতে প্রতি ৫ বছর অন্তর অন্তর পদোন্নতি, উচ্চতর গ্রেড প্রদানের ব্যবস্থা এবং ৩। অধঃস্তন সকল আদালতের কর্মচারীদের নিয়োগ বিধি সংশোধন করে এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রনয়ন। স্মারক লিপি প্রদান শেষে জেলা প্রসাশকের কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত পথসভা অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের মাদারীপুর জেলা শাখা কমিটির সভাপতি জনাব মোঃ মিজানুর রহমান সিকদার, সাধারণ সম্পাদক জনাব মুহাম¥দ শহিদুল ইসলাম ও যুগ্ম সাধারন সম্পাদক জনাব জালাল মোল্লাসহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, তাদের ন্যায্য ৩ দফা দাবী দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি অনুরোধ করে এবং তাদের ন্যায্য ৩ দফা দাবী দ্রুত বাস্তবায়ন না হলে কর্মবিরতি সহ কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষনা প্রদান করে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD