শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
দেশে ফিরতে পারবেন সৌদি প্রবাসীরা

দেশে ফিরতে পারবেন সৌদি প্রবাসীরা

ছবি: সংগৃহীত
নিউজ ডেস্কঃ
সৌদি আরবে অবস্থানরত অবৈধ বাংলাদেশিরা যেকোনো সময় দেশে ফিরতে পারবেন। ফিরতে আগ্রহী বাংলাদেশিদের দ্রুত দূতাবাসে আবেদন করতে অনুরোধ জানানো হয়েছে।

গতকাল মঙ্গলবার (৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সৌদি আরবে যারা এরই মধ্যে অবৈধ হয়ে গিয়েছেন, তাদেরকে সৌদি সরকার স্পেশাল এক্সিট প্রোগ্রামের (এসইপি) আওতায় নিজ দেশে ফেরার সুযোগ করে দিয়েছে।

সৌদি লেবার অফিসের সহযোগিতায় রিয়াদের বাংলাদেশ দূতাবাস এবং জেদ্দার বাংলাদেশ কন্স্যুলেট জেনারেল তাদের সুষ্ঠুভাবে দেশে প্রত্যাবাসনের জন্য কাজ চালিয়ে যাচ্ছে।

এদিকে সৌদি কর্তৃপক্ষ যেকোনো সময় এই সুবিধা বন্ধ করে দিতে পারে বলেও জানানো হয়।

সৌদি আরবে অবস্থানরত অবৈধ বাংলাদেশিদের যতো দ্রুত সম্ভব বাংলাদেশ দূতাবাস/বাংলাদেশ কন্স্যুলেট জেনারেল বরাবর আবেদন করার জন্য অনুরোধ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD