মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

শিরোনাম :
টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন
আজ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী

আজ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী

নিউজ ডেস্কঃ

উৎপাদনমুখী রাজনীতি, মুক্তবাজার অর্থনীতি ও ন্যায়বিচারভিত্তিক সমাজব্যবস্থার ব্রত নিয়ে ১৯৭৮ সালে (২৭ অক্টোবর) শহীদ জিয়াউর রহমান যুবদল প্রতিষ্ঠা করেন। বিএনপির অন্যতম এই সহযোগী সংগঠনটির আজ মঙ্গলবার (২৭অক্টোম্বর) ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী ।

গণতন্ত্র, মানবকল্যাণমুখী অর্থনৈতিক উন্নয়ন এবং জাতীয় সমৃদ্ধি অর্জন ছিল সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্য। রাজপথের আন্দোলনে যুবদলই ছিল বিএনপির ভ্যানগার্ড। বর্তমান সময়ে নানা কারণে আগের মত দায়িত্ব পালনে ব্যর্থ সংগঠনটি।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বয়স চার দশক পেরিয়ে গেলেও প্রতিষ্ঠার পর এ পর্যন্ত কমিটি হয়েছে মাত্র ৬টি। এর মধ্যে সম্মেলনের মাধ্যমে কমিটি হয়েছে মাত্র তিনটি। বাকিগুলো প্রেস রিলিজের মাধ্যমে কমিটি করা হয়েছে। এ নিয়েও তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ চরমে। তাদের দাবি, যুবদলের আগামী কমিটি সম্মেলনে ভোটাভুটির মাধ্যমে যেন করা হয়।

যুবদল সূত্রে জানা গেছে, ১৯৭৮ সালে আবুল কাশেমকে আহ্বায়ক করে যুবদলের কমিটি গঠন করা হয়। এর পর আবুল কাশেমকে সভাপতি ও সাইফুর রহমানকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD