শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ
আনোরমারী কলেজে বহুতল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

আনোরমারী কলেজে বহুতল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

খাদেমুল মোরসালিন শাকীর,নীলফামারী প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের আনোরমারী ডিগ্রি কলেজে বহুতল ভবনের ভিত্তি প্রস্থর
স্থাপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টির ভাইস
চেয়ারম্যান ও নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান
আদেল প্রধান অতিথি হিসেবে ভিত্তি প্রস্থর ফলকের উম্মোচন করেন।
সোমবার বিকেলে কলেজ মাঠে ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন শেষে অধ্যক্ষ কক্ষে
শুশীল সমাজের লোকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কলেজের সভাপতি অধ্যাপক ডাঃ নজরুল ইসলাম মিয়ার সভাপতিত্বে সভায় উপস্থিত
ছিলেন উপজেলা জাতীয় পার্টির আহবায়ক রেজাউল আলম স্বপন,
সিনিয়র সহসভাপতি ও বড়ভিটা ইউপি চেয়ারম্যান ফজলার রহমান,
সাবেক নোহালী ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, এনামুল হক, কলেজের
অধ্যক্ষ শফিকুল ইসলাম, কলেজের দাতা সদস্য জোনায়েদ চৌধুরী,
হিতৈষি সদস্য বদরুল আলম, কলেজের সকল শিক্ষক ও গভর্ণিং বডির
অন্যান্য সদস্যগণসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। শিক্ষা প্রকৌশল
অধিদপ্তরের অর্থায়নে মেসার্স মহসেনা এন্টার প্রাইজ নামে
ঠিকাদারি প্রতিষ্ঠান চারতলা বিশিষ্ট এ ভবন নির্মাণ করবেন। এর আগে
কলেজের অধ্যক্ষ, সভাপতি ও শিক্ষকবৃন্দ কলেজের পক্ষ থেকে প্রধান অতিথিকে
সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD