মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক অঙ্গনে ব্রাহ্মণবাড়িয়ার রিদিতা ইসলাম শ্রেয়া পুরস্কৃত
আরও একবার বড়সড় সন্ত্রাসবাদী হামলা থেকে রক্ষা পেল রাজধানী দিল্লি। সৌজন্যে দিল্লি

আরও একবার বড়সড় সন্ত্রাসবাদী হামলা থেকে রক্ষা পেল রাজধানী দিল্লি। সৌজন্যে দিল্লি

কলকাতা প্রতিনিধি
রাজশ্রী বন্দ্যোপাধ্যায়

আরও একবার বড়সড় সন্ত্রাসবাদী হামলা থেকে রক্ষা পেল রাজধানী দিল্লি। সৌজন্যে দিল্লি
পুলিশের তৎপরতা। কুখ্যাত জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের সঙ্গে জড়িত দুই জঙ্গিকে সোমবার রাতে অপারেশন চালিয়ে গ্রেফতার করে দিল্লি পুলিশের স্পেশাল সেল। তারা বড়সড় হামলার পরিকল্পনা করছিল। সূত্র মারফত খবর পেয়ে অপারশেনের পরিকল্পনা নেয় দিল্লি পুলিশ।

ওই দুই অপরাধীকে আটকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। দিল্লি পুলিশের এক আধিকারিক হলেন, জম্মু কাশ্মীরের বাসিন্দা দুই জঙ্গি সারাই কালে অঞ্চলে মিলেনিয়াম পার্কের কাছে আস্তানা গেড়েছিল। তাঁদের কাছে ২টি সেমি অটোমেটিক পিস্তল, দশ রাউন্ড গুলি ছিল। রাত ১০.১৫ মিনিট নাগাদ পুলিশের জালে ধরা দেয় তারা।

ওই দুই জঙ্গির মধ্যে একজনের নাম সানাউল্লাহ মীর। সে বারামুলা অঞ্চলের পালা মহল্লার বাসিন্দা। মাত্র ২২ বছর বয়স তার। অন্যজনের নাম আসরফ খানা। কুপওয়ারার হাটমুল্লা গ্রামের বাসিন্দা সে।

এর আগে অগাস্ট মাসেও বড়সড় জঙ্গিহানা আটকায় দিল্লি পুলিশ। অপরাধীদের ধরার পাশাপাশি ১৫ কেজি আইইডি বিস্ফোরকও উদ্ধার করে দিল্লি পুলিশ

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD