শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
কবি হাসনাইন সাজ্জাদী ও কবি লোকমান হোসেন পলা ত্রিপুরায় সম্মাননা পাচ্ছেন

কবি হাসনাইন সাজ্জাদী ও কবি লোকমান হোসেন পলা ত্রিপুরায় সম্মাননা পাচ্ছেন

বাকের সরকার বাবর।।
বছরব্যাপী আয়োজনের মধ্য দিয়ে স্রোত লিটল ম্যাগের তিরিশ বছর পূর্তি উদযাপন ও প্রথমবারের মতো স্রোত আয়োজিত ত্রিপুরা বাংলাদেশ বইমেলায় সম্বর্ধিত হচ্ছেন বাংলাদেশের দুই কবি হাসনাইন সাজ্জাদী ও লোকমান হোসেন পলা।

আগরতলা প্রেসক্লাবের তিন তলায় আগামী ৬ ও ৭ অক্টোবর ২০২৩ এ দুদিনব্যাপী অনুষ্ঠিত হবে স্রোত আয়োজিত ত্রিপুরা বাংলাদেশ বইমেলা :২০২৩ । উক্ত মেলায় বিহার,আসাম,নেপাল ও বাংলাদেশ থেকে লিটল ম্যাগাজিন সম্পাদক ও প্রকাশকরা অংশগ্রহণ করবেন।সেখানে পূর্বাপর সম্পাদক বিজ্ঞানকবি হাসনাইন সাজ্জাদী এবং পূর্বাপরের কার্যকরী সম্পাদক লোকমান হোসেন পলাকে সম্মাননা জানানো হবে।এর আগেও তারা ত্রিপুরায় সম্বর্ধিত হয়েছেন।
এছাড়াও বীর মুক্তিযোদ্ধা,কবি ও গীতিকার আবদুল আউয়াল, প্রকাশক কবি বায়োজিদ মাহমুদ ফয়সাল স্রোত সম্মাননা ২০২৩ লাভ করবেন।
বাংলাদেশের অপর সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও কবি সুমন মুস্তাফিজ এবং কবি রবিউল ইসলাম খান বইমেলায় অংশ নিচ্ছেন।তারা তাদের বই নিয়ে পূর্বাপর স্টলে উপস্থিত থাকবেন। ৭ তারিখ বিকালে তারা নির্ধারিত কবিতা পাঠেও অংশ নিবেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD