রবিবার, ২৬ Jul ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

শিরোনাম :
ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ
একদিনে আরও ৪ ডিগ্রি নামল কলকাতার পারদ

একদিনে আরও ৪ ডিগ্রি নামল কলকাতার পারদ

কলকাতা প্রতিনিধি
রাজশ্রী বন্দ্যোপাধ্যায়

একদিনে আরও ৪ ডিগ্রি নামল কলকাতার পারদ। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস৷ স্বাভাবিকের থেকে যা তিন ডিগ্রি কম।

পাল্লা দিয়ে কমছে জেলার তাপমাত্রাও। সবমিলিয়ে নভেম্বরেই জাঁকিয়ে শীতের আমেজ। আরও দু-তিন দিন শীতের আমেজ থাকবে মনে করছেন আবহাওয়া বিদরা। শুক্র-শনিবার থেকে তাপমাত্রা বাড়তে পারে বলে মনে করছেন তাঁরা৷

রবিবারও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস। গত শনিবার ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ গত দু’ দিনে প্রায় ৭ ডিগ্রি পারদ পতন হয়েছে কলকাতায়।

আগামী ৪৮ ঘণ্টা দিনভর শীতের আমেজ থাকবে। জেলায় জেলায় জাঁকিয়ে শীতের পরিস্থিতি থাকবে।বঙ্গোপসাগরে ও আরব সাগরে জোড়া ঘূর্ণিঝড়ের পরিস্থিতি তৈরি হচ্ছে।আরব সাগরের ঘূর্ণিঝড় সোমালিয়ার দিকে আছড়ে পড়বে আজ।বঙ্গোপসাগরে নিম্নচাপ আরও শক্তিশালী হয়ে তামিলনাড়ু, পন্ডিচেরি উপকূলে আছড়ে পড়বে বুধবার বিকেল নাগাদ। তবে এর সরাসরি কোনও প্রভাব পড়বে না বাংলায়।

আগামী দু-তিন দিন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে জম্মু কাশ্মীর লাদাখ হিমাচল প্রদেশে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD