রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় নেতাকর্মীদের সাথে সংসদ সদস্যের ঈদুল আযহা উপলক্ষে মতবিনিময় অনুষ্ঠিত শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থী ঝরে পড়া রোধে করণীয় কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ
কসবায় ঘোড়াঘাটের ইউএনও ও তার পিতার উপর হামলার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ সমাবেশ

কসবায় ঘোড়াঘাটের ইউএনও ও তার পিতার উপর হামলার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ সমাবেশ

মো. অলিউল্লাহ সরকার অতুল, কসবা প্রতিনিধি।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল কসবা শাখা আয়োজিত দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম ও তার পিতা বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখ এর উপর বর্বোরোচিত হামলার তীব্র নিন্দাজানিয়ে মুক্তিযোদ্ধাদের
প্রতিবাদ সমাবেশ আজ সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল কসবা শাখার আহ্বায়ক উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম এর
সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো. রাশেদুল কাওসার ভুইয়া জীবন। বক্তব্য রাখেন,
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক আহ্বায়ক মো. শহিদুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা সুবেদার (অব.) মো. সামছুল আলম, বীর মুক্তিযোদ্ধা সুবেদার (অব.) মো. আবদুর রাহিম ও বীর মুক্তিযোদ্ধা এমএইচশাহআলম।
প্রতিবাদ সমাবেশে বক্তাগণ, ইউএনও এবং তার মুক্তিযোদ্ধা
পিতার উপর নৃশংস হামলার রহস্য উন্মোচন করে দোষীদের আইনের
আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। পাশাপাশি
মুক্তিযোদ্ধা ও প্রশাসনিক কর্মকর্তাগণ যেন ভবিষ্যতে হামলার শিকার
না হন তাদের নিরাপত্তা নিশ্চিত কারার দাবী জানান। সারাদেশে যেসকল
মুক্তিযোদ্ধারা দুর্বৃত্তদের হাতে লাঞ্চিত হচ্ছে সেসকল হামলাকারীদেরও
আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার দাবী করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD