রবিবার, ২৬ Jul ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

শিরোনাম :
ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ
কাঠালিয়ায় পদবী ও গ্রেড উন্নীতকরণের দাবিতে কালেক্টর সহকারিদের কর্মবিরতি

কাঠালিয়ায় পদবী ও গ্রেড উন্নীতকরণের দাবিতে কালেক্টর সহকারিদের কর্মবিরতি

মোঃ আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় পদবী ও গ্রেড উন্নীতকরণের দাবিতে কর্মবিরতি পালন করছে উপজেলা প্রশাসন ও সহকারি কমিশনারের (ভূমি) কার্যালয়ে কর্মরত ৩য় শ্রেণীর কর্মচারীরা (গ্রেড ১১-১৬)।

রবিবার সকাল ১০টা থেকে উপজেলা পরিষদের সামনে বাংলাদেশ কালেক্টরেট সহকারি সমিতি কাঠালিয়া উপজেলা শাখার উদ্যোগে পূর্ণদিবস কর্মবিরতি পালন করে। এসময় বক্তব্য রাখেন ইউএনও অফিসের সিএ কাম ইউডিএ মো. আবদুল জলিল, সার্ট মুদ্রাক্ষরিক কাম- কম্পিউটার অপারেটর মো. মাইনুল রহমান, অফিস সহকারি (সার্টিফিকেট) মো. মজিবুর রহমান, অফিস সহকারি (ভূমি) সৈয়দ হোসেন সুমন, নাজির কাম ক্যাশিয়ার মো. মাইনুল হোসেন ও সার্টিফিকেট কাম পেশকার মো. আসাদুজ্জামান প্রমুখ।

বাংলাদেশ কালেক্টরেট সহকারি সমিতির (বাকাসস) বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসনের কার্যালয়, উপজেলা প্রশাসনের কার্য়ালয় ও সহকারি কমিশনারের (ভূমি) কার্যালয়ে কর্মরত কর্মচারীরা ১৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত পূর্ণদিবস কর্মবিরতি পালনের ডাক দেয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD