শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
সাংবাদিক, কবি ও পর্যটক লোকমান হোসেন পলা পেলেন ট্যুরিজম আইকনিক অ্যাওয়ার্ড

সাংবাদিক, কবি ও পর্যটক লোকমান হোসেন পলা পেলেন ট্যুরিজম আইকনিক অ্যাওয়ার্ড

নিজস্ব প্রতিবেদক

২০ জুলাই রোবাবর বিকাল ৫ টায় কুয়াকাটা খান প্যালেস অডিটোরিয়ামে

গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে “পর্যটন শিল্পের বিকাশে কুয়াকাটার সম্ভাবনা” প্রদর্শনী ও ট্যুরিজম আইকনিক অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান অনুষ্ঠানে , সংগঠনের মহসচিব সালাম মাহমুদ সভাপতিত্বে , প্রধান আলোচক ছিলেন, এ বি এম মোশাররফ হোসেন প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, বিএনপি-জাতীয় নির্বাহী কমিটি। আরো উপস্থিত ছিলেন একুশে পদক বিজয়ী বরেণ্য সঙ্গীতশিল্পী,ফেরদৌস আরা,
, নতুনধরা গ্রুপ মুকিম খান, সাধারণ সম্পাদক, কক্সবাজার হোটেল রিসোর্ট মালিক সমিতি এম এ মোতালেব শরীফ, প্রেসিডেন্ট, কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স এসোসিয়েশন মূল প্রবন্ধ উপস্থাপন করবেন জামিউর রহমান লেমন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, সিনিয়র ভাইস চেয়ারম্যান, গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন।

“কমিউনিকেশন অব বাংলাদেশ (কব) প্রেজেন্টস ট্যুরিজম ফেস্টিভ্যাল ও ট্যুরিজম আইকনিক অ্যাওয়ার্ড–২০২৫”- “ট্যুরিজম আইকনিক অ্যাওয়ার্ড”সাহিত্য, সাংবাদিকতা, পর্যটন ও মুক্তিযুদ্ধ গবেষণায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ একাধিক জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন সাংবাদিক, কবি ও পর্যটক লোকমান হোসেন পলাকে প্রদান করা হয়। গ্লোবাল এভিয়েশন অ্যান্ড টুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন (গাটজা) আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশের পর্যটন সাংবাদিকতায় অবদানের জন্য তাঁকে এ সম্মাননায় ভূষিত করা হয়।

লোকমান হোসেন পলা শুধু সাংবাদিক বা কবিই নন, তিনি একজন সক্রিয় পর্যটন গবেষক, সংগঠক ও লেখক। সাম্প্রতিক বছরগুলোতে তাঁর কাজের পরিধি ছড়িয়ে পড়েছে বহু দিকে।

ট্যুরিজম আইকনিক অ্যাওয়ার্ড – ২০২৫

বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশন সম্মাননা – ২০২৪

লোকসংস্কৃতি গবেষণা পুরস্কার – ২০২৩

বিশ্ব পর্যটন দিবস স্মারক সম্মাননা – ২০২৩

ঈশপ সাহিত্য সম্মাননা (ভারত) – ২০১৯

ভারত–বাংলাদেশ মৈত্রী সম্মাননা – ২০১৮

মাপসাস মহাত্মা গান্ধী শান্তি পদক – ২০১০

অনলাইন সাহিত্য ইউনিটি সম্মাননা – ২০২২

বিমল কুমার সরকার স্মৃতি পদক – ২০২২

দৈনিক নব অভিযান সম্মাননা – ২০০৯

লোকমান হোসেন পলার জন্ম ১৯৭৫ সালে, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার খাড়েরা গ্রামে। পিতা বজলুর রহমান ও মাতা কে. নেছার সন্তান তিনি। ছাত্রজীবন থেকেই তিনি সাংবাদিকতা, সাহিত্যচর্চা ও সামাজিক কাজে জড়িত ছিলেন।

তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতায় সক্রিয়। সম্পাদক হিসেবে লিটলম্যাগ বিকাশ (১৯৯৭–বর্তমান), এবং লিখেছেন নিডস নিউজ২৪, পূর্বাপর, বহুমত, দেশ বাঙালিসহ বিভিন্ন মাধ্যমে। তিনি বর্তমানে কসবা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও মানবাধিকার পরিবেশ সাংবাদিক সোসাইটির যুগ্ম মহাসচিব।
লোকমান হোসেন পলার প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে—
“মুক্তিযুদ্ধে অমোচনীয় ত্রিপুরা”, “আমার এই পথ চলাতে আনন্দ”, “পৃথিবীর পথে”, “ডিজিটাল সংসার”, “এক জনমে”, “মুক্তিযুদ্ধে খাড়েরা ইউনিয়ন” ও “বাংলা সাহিত্যের প্রধান বিজ্ঞানকবি হাসনাইন সাজ্জাদী” স্মারক গ্রন্থ, ধবধবে সাদা কথামালা, হাসনাইন সাজ্জাদীর বিজ্ঞান কাব্যরীতি, সাহিত্যের বিচারে হাসনাইন সাজ্জাদী বিজ্ঞান কাব্যতত্ত্ব, শান্তি পথে।

রকমারি ডটকমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে তার বই পাঠকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
পলা ইতোমধ্যে ভ্রমণ করেছেন সৌদি আরব, সিঙ্গাপুর, দুবাই, নেপাল, ভারত ও ভুটানসহ একাধিক দেশ। পর্যটন ও সংস্কৃতি সংরক্ষণে তাঁর লেখা ও প্রচারণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
পুরস্কার গ্রহণের পর প্রতিক্রিয়ায় পলা বলেন,
“এই সম্মাননাগুলো আমাকে আরও দায়িত্বশীল করে তুলেছে। আমি চাই আমার লেখার মাধ্যমে দেশের ইতিহাস, সংস্কৃতি ও সৌন্দর্য বিশ্ব দরবারে তুলে ধরতে।”

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD