বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

শিরোনাম :
আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ
কিংবদন্তি সংগীতশিল্পী জানে আলম আর নেই।

কিংবদন্তি সংগীতশিল্পী জানে আলম আর নেই।

ছবিঃ বিশ্ববাঙালি সংসদ পেজ থেকে।।
নিউজ ডেস্কঃ
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ সংগীতশিল্পী। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।

তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েসের কর্ণধার জহিরুল ইসলাম সোহেল।

তিনি জানান, গত মাসে করোনাভাইরাসে আক্রান্ত হন জানে আলম। চিকিৎসার পর করোনামুক্তিও ঘটে তার। কিন্তু পরে নিউমোনিয়ায় আক্রান্ত হন। এতে তার অবস্থার অবনতি হতে থাকে। মঙ্গলবার তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। আইসিইউতেই মারা যান তিনি।

শিল্পী জানে আলমের জন্ম মানিকগঞ্জের হরিরামপুরে। দেশ স্বাধীনের পর পরই তিনি গানের ভূবনে আসেন।

জানে আলমের নিজের গাওয়া গানের সংখ্যা ৪ হাজারের মতো। এছাড়া তার লেখা, সুর এবং পরিচালনা করা গান রয়েছে প্রায় তিন হাজার।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD