শনিবার, ০২ মে ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

শিরোনাম :
আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ
কিশোরগঞ্জে বিট পুলিশের র‌্যালী ও আলোচনা সভা

কিশোরগঞ্জে বিট পুলিশের র‌্যালী ও আলোচনা সভা

খাদেমুল মোরসালিন শাকীর,নীলফামারী প্রতিনিধি ॥
নীলফামারীর কিশোরগঞ্জ থানা পুলিশের উদ্যোগে নারী ধর্ষন ও নির্যাতনের প্রতিবাদে কিশোরগঞ্জ উপজেলায় র‌্যালী ও সমাবেশ করেছে পুলিশ।
শনিবার দুপুরে কিশোরগঞ্জ সদর ইউনিয়নের বিট পুলিশের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের যৌথ উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল বের করে উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে সদর ইউনিয়ন পরিষদের হল রুমে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন,কিশোরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মফিজুল ইসলাম,ইউপি সচিব এনামুল হক,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কিশোরগঞ্জ এরিয়া প্রোগ্রাম ব্যবস্থাপক পিকিং চাম্বু গং,প্রোগ্রাম অফিসার সানজিদা আনছারী,শ্যামল মন্ডল,আমজাদ হোসেন,সিস্টেম সাপোর্ট অফিসার মনিদিও ও সাব-ইন্সপেক্টর আক্কেল আলী প্রমূখ।
বক্তারা বলেন,নারীর প্রতি সহিংসতা নয়,তাদের প্রতি ভালবাসা তৈরী করুন। সরকারকে ধন্যবাদ জানিয়ে তারা বলেন,ধর্ষনের শাস্তি মৃত্যু দন্ড এ আইন করায় অপরাধীরা সতর্ক হবে। দেশে আর কোন মা বোন নির্যাতন হোক সেটা কোনও বিবেকবান মানুষের কাম্য হতে পারে না। আজকে যে নারী নির্যাতন ও ধর্ষন হচ্ছে সে কারো না কারো মা,বোন। আজ প্রত্যেক মানুষকে দায়িত্ব নিতে হবে যেন রাতের আধারেও মেয়েরা রাস্তা দিয়ে চলাফেরা করতে কেউ কোন ভাবে বিরক্ত করতে না পারে। আর কেউ যদি কেউ কোন নারীকে বিরক্ত করে তাকে এক চুল পরিমান অপরাধ ছাড় দেয়া হবে না।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD