রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান
কিশোরগঞ্জে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু

কিশোরগঞ্জে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু

খাদেমুল মোরসালিন শাকীর,নীলফামারী প্রতিনিধি ॥

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের বাহাগিলী ঘাট চাড়ালকাটা নদীতে মাছ ধরতে গিয়ে এক যুবক পানিতে ডুবে মৃত্যু বরণ করেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে বাড়ীর পাশে চাড়াল কাটা নদীতে বাহাগিলী সন্যাসী পাড়ার আবু মুসার ছেলে মিষ্টার হোসেন (২৩) কয়েকজন বন্ধুকে নিয়ে মাছ ধরতে যায়। মাছ ধরার এক পর্যায়ে সে নদীর মাঝখানে ডুব দিয়ে না ভাসার কারণে সকল বন্ধু তাকে পানিতে খোজ করতে গিয়ে নদীর কিনারে তাকে ভাসতে দেখে। সেখান থেকে তাকে উদ্বার করে উপরে নিয়ে আসলে তার শ্বাস প্রশ্বাস না থাকায় তার লাশ বাড়ীতে নিয়ে আসে। নিহত মিষ্টার হোসেন চলতি বছরের মার্চ মাসে পার্শ্ববর্তী তারাগঞ্জ উপজেলার কুর্শা ডাঙ্গাপাড়ায় বিবাহ করেন।
এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল বলেন,বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD