শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক অঙ্গনে ব্রাহ্মণবাড়িয়ার রিদিতা ইসলাম শ্রেয়া পুরস্কৃত কন্ঠের মুগ্ধতায় ও উপস্থাপনার নান্দনিকতায় আলোচিত এক নাম মাসুদ রানা বিশ্ববাঙালি সংসদ বাংলাদেশএর অভিষেক অনুষ্ঠিত বিশ্ববাঙালি সংসদের নবনির্বাচিত কমিটির অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা ২৭ সেপ্টেম্বর
জবির সাথে অগ্রণী ব্যাংকের ঋণ চুক্তি স্বাক্ষর

জবির সাথে অগ্রণী ব্যাংকের ঋণ চুক্তি স্বাক্ষর

জবি প্রতিনিধি:
পাবলিক বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের শিক্ষক/কর্মচারীদের জন্য ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গৃহ নির্মাণ ঋণ, ২০১৯-এর আওতায় গৃহ নির্মাণ ঋণ প্রদান কার্যক্রম শুরু হয়েছে।

এরই পরিপ্রেক্ষিতে রবিবার (২০ ডিসেম্বর-২০২০) অগ্রণী ব্যাংক লিমিটেড এর সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের একটি সমঝোতা স্মারক চুক্তি (MoU) স্বাক্ষর অনুষ্ঠান বাংলাদেশ সচিবালয়ের অর্থ বিভাগে অনুষ্ঠিত হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ নূরে আলম আব্দুল্লাহ উপস্থিত ছিলেন।

চুক্তি শেষে, ট্রেজারার, রেজিস্ট্রার ও শিক্ষক সমিতির সভাপতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান-এর সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাৰ করে চুক্তির বিষয়ে আলোচনা করেন। উল্লেখ্য, এই ঋণ চুক্তির আওতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্থায়ীভাবে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ গৃহ নির্মাণের জন্য স্বল্প হারে ঋণ সুবিধা লাভ করবেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD