বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

শিরোনাম :
আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ
জামালপুর ইউনাইটেড সোসাইটি ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

জামালপুর ইউনাইটেড সোসাইটি ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

ইউনাইটেড সোসাইটি ক্লাব জামালপুর এর উদ্যোগে প্রতিবছরের মতো এবারও শীত মৌসুমে শীতার্ত ও হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।
শনিবার ২৩ জানুয়ারি জামালপুর জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে ১০০ জনের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওতুল আলম মনি,
জামালপুর জেলা পরিষদ এর প্রধান নির্বাহী অফিসার,
খন্দকার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ,জামালপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এড.আমান উল্লাহ আকাশ।
বিতরণের পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনাইটেড সোসাইটি ক্লাব জামালপুর এর সভাপতি মো.জাফরুল হাসান টুটন এবং অনুষ্ঠান পরিচালনা করেন ইউনাইটেড সোসাইটি ক্লাবের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন লিয়ন,সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ইউনাইটেড সোসাইটি ক্লাবের উপদেষ্টা হাসান ইমাম খান, সদস্য রফিকুল ইসলাম স্বপন, একতা ক্লাবের সভাপতি আসিফ সিদ্দিকী এবং অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনাইটেড সোসাইটি ক্লাবের সহ-সভাপতি জাহিদ নুর এমিল, সাংস্কৃতিক সম্পাদক শাহ্‌ আহনাফ সরকার,আপ্যায়ন সম্পাদক সাজ্জাদ হোসেন লিটু, সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন এস,এম,কামরুল হাসান বাদল, মোঃরকিবুল হাসান লালন,মো. হারেজ,রফিকুল ইসলাম শিপন,রফিকুল ইসলাম রতনসহ অন্যান্য সম্পাদক ও সদস্য বৃন্দ।
এসময় শীতবস্ত্র বিতরণের পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা ক্লাবের সবাই কে ধন্যবাদ জানিয়ত বলেন আমরা দেখেছি ইউনাইটেড সোসাইটি ক্লাব শুরু থেকেই যে কোনো প্রাকৃতিক দুযোর্গ কবলিত মানুষের সাহায্যার্থে এগিয়ে এসেছে এবং জামালপুরে প্রতি বন্যায়, শৈত্য প্রবাহ এবং চলমান মহামারী করোনা সংক্রমণকালেও বিভিন্ন সাহায্য নিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ও ইউনাইটেড সোসাইটি ক্লাব সামাজিক দায়বদ্ধতা পূরণে নিরন্তর কাজ করে যাচ্ছে । তাই ইউনাইটেড সোসাইটি ক্লাবের পাশাপাশি
বিভিন্ন সামাজিক বেসরকারি প্রতিষ্ঠান সংগঠন গুলোকে আর্তমানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD