বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
জামালপুরের ইন্ডিপেন্ডেন্ট টিভির সাংবাদিক দুলাল হোসাইনের ইন্তেকাল

জামালপুরের ইন্ডিপেন্ডেন্ট টিভির সাংবাদিক দুলাল হোসাইনের ইন্তেকাল

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

জামালপুর ইন্ডিপেন্ডেন্ট টিভি ও ভোরের কাগজের জামালপুর প্রতিনিধি দুলাল হোসাইন সোমবার ৭ ফেব্রুয়ারি ২০২২ সকাল ৯টায় ঢাকার ইনাম হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না……রাজেউন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। মৃত্যুকালে সাংবাদিক দুলাল হোসাইন স্ত্রী, দুই মেয়ে, দুই ছেলেসহ আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
দুলাল হোসাইনের ছেলে সাংবাদিক সাইমুম সাব্বির শোভ গণমাধ্যমকে জানান-২০২১ সালের এপ্রিলের মাঝামাঝি সময়ে সাংবাদিক দুলাল হোসাইন ক্যান্সারসহ কিডনী রোগে পজেটিভ ধরা পড়ে। ভারতীয় ডাক্তার শ্রাবন কুমার চিন্নিকাটির পরামর্শে তিনি ৭ ফেব্রুয়ারি ইনআম হাসপাতালে ভর্তি হন। এর আগে তিনি ভারতের মুম্বাইয়ের সুসরাত হাসপাতালের ডা. সুরেশ আদভানীর কাছেও চিকিৎসা নেন।
সাংবাদিক দুলাল হোসাইন জামালপুর থেকে প্রকাশিত প্রভাবশালী পত্রিকা সাপ্তাহিক ঝিনাইয়ের নির্বাহী সম্পাদক ছিলেন। তিনি ১৯৬৫ সালের ১০ ডিসেম্বর জামালপুর পৌর এলাকার হাটচন্দ্রা গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ইদ্রিস আলী এবং মা আনোয়ারা বেগম। পাঁচ ভাই বোনের মধ্যে তৃতীয় সন্তান ছিলেন দুলাল হোসাইন। সাংবাদিক দুলাল হোসাইন ছোটবেলা ছিলেন অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী ছিলেন। আর্থিক অভাবের কারণে লেখাপড়া ছেড়ে খুব কম বয়সে সংসারের হাল ধরেন দুলাল হোসাইন। তিনি ১৯৮২ সালে পাক্ষিক জামালপুর প্রবাহ, ১৯৮৬ সালে ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক আজকের স্মৃতি, ১৯৮৮ সালে ভোরের ডাক, ১৯৯১ সালে দৈনিক সকালের খবর, ১৯৯৭ সালে দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি হিসেবে যোগদান করেন। ২০০৬ সালের ১ ডিসেম্বর বৈশাখী টেলিভিশন, ২০০৯ সালের ১ অক্টোবর থেকে কাজ করেন দেশ টিভিতে এবং সর্বশেষ ২০১১ সালের ১৮ মে থেকে মৃত্যুর আগ পর্যন্ত কাজ করেছেন ইন্ডিপেনডেন্ট টেলিভিশনে। সর্বশেষ ২০০০ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত জাতীয় দৈনিক ভোরের কাগজে স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।
সাংবাদিক দুলাল হোসাইন পেশাগত দায়িত্ব পালনকালে ১৯৯১ সালে জামালপুর প্রেসক্লাবের ক্রীড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক, ২০০২ সালে সর্বপ্রথম জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন তিনি। জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতির দায়িত্বও পালন করেন দুলাল হোসাইন। ২০১৮ সালে আবারো জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। সর্বশেষ মৃত্যুর আগ পর্যন্ত জামালপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD