রবিবার, ১২ Jul ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

শিরোনাম :
আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ
ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা গেজেট না হওয়া পর্যন্ত ওড়ানো যাবে না

ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা গেজেট না হওয়া পর্যন্ত ওড়ানো যাবে না

ডেস্ক রিপোর্ট।।

ড্রোন নিবন্ধন ও আকাশে উড্ডয়ন নীতিমালা গেজেট আকারে প্রকাশিত না হওয়া পর্যন্ত ড্রোন ওড়ানো যাবে না বলে জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বুধবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা অনুমোদিত হয়েছে মাত্র, গেজেট আকারে প্রকাশিত হয়নি। নীতিমালার গেজেট প্রকাশিত না হওয়া পর্যন্ত এবং এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর/সংস্থার প্রস্তুতি গ্রহণের পূর্বে এ নীতিমালার আওতায় কোনো ব্যক্তি/সংস্থা ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন করতে পারবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোনো কোনো পত্রিকায় ‘ক’ শ্রেণির ড্রোন ৫০০ ফুট উচ্চতায় উড্ডয়নের যে তথ্য প্রদান করা হয়েছে তা ভুল। নীতিমালা অনুযায়ী ‘ক’ শ্রেণির ড্রোন হচ্ছে বিনোদনের কাজে ব্যবহৃত ড্রোন। এ শ্রেণির ড্রোন বিমানবন্দর/ কেপিআই-এর ৩ কিলোমিটারের মধ্যে উড্ডয়ন করতে পারবে না। তবে ৩-৫ কিলোমিটার পর্যন্ত ৫০ ফুট উচ্চতায় এবং ৫ কেজির কম ওজনের ড্রোন উড্ডয়ন করতে পারবে।

বিমানবন্দর/ কেপিআই-এর ৫ কিলোমিটারের বাইরে ১০০ ফুটের বেশি উচ্চতায় এবং ৫ কেজির বেশি ওজনের ড্রোন নিবন্ধন ও অনুমতি ছাড়া উড্ডয়ন করা যাবে না।
এছাড়া ৫০ থেকে ১০০ ফুটের বেশি উচ্চতায় উড্ডয়ন করতে সক্ষম এবং ড্রোনের ওজন ৫ কেজির বেশি হলে ‘ঘ’ ব্যতীত যে কোনো শ্রেণির ড্রোন উড্ডয়নের জন্য বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ হতে নিবন্ধন এবং অনুমতি গ্রহণের প্রয়োজন হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD