বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

শিরোনাম :
টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন

তোমার চারুলতা

রোকেয়া ইসলাম

তোমার চারুলতা জেগে আছে
নিভাঁজ গৃহস্থালি বুকে
নষ্টনীড়ে আগলে রাখে
আকাশের রঙ
অনিবার্য তৃষ্ণায় পোড়া
মেঘের চাতকী।
খসড়া কবিতার মতো পুস্পিত প্রেমানুভূতি
পদ্মা -গঙ্গায় বিবর্তন তুলে হেসে যায়
ভেসে যায় শীত রাতের দীর্ঘশ্বাস
অদৃশ্য স্রোতে ভাঙ্গে যদি হৃদয়- বেসাতি।
তাতে কার কি- বা ক্ষতি।

জ্যোৎস্না দীঘির পদ্মপাতায় তুলে রাখা প্রেম
অশ্রুর করাতে দ্বিখণ্ডিত হয় অবশেষে
অমল বড় বেশি বৈষয়িক সংসার
নিদ্রাহীন ভূপতি -কাছে থেকেও দূর বহুযোজন।

সলতে পোড়া সুখ এখনও জেগে থাকে বিলাসী গৃহকোণে
রবীন্দ্রনাথ তোমার চারুলতা তবুও বাঁচে
প্রেমজ সংসারের সলাজ মায়ায় একাকী নিঃসঙ্গ
গভীর জ্যোৎস্নায় কতটুকু কাঁদে আজ পৃথিবী তোমার।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD