শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ
পঞ্চগড়ে ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তি করায় এক যুবককে আটক করেছে পুলিশ

পঞ্চগড়ে ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তি করায় এক যুবককে আটক করেছে পুলিশ

মামুনুর রশীদ, পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তি করে পোষ্ট করায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মাহাবুব আলম (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

এদিকে বিকেলে দেবীগঞ্জে মাহাবুবের ফাঁসিসহ বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের সোনাপতা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মাহাবুব একই এলাকার আসির উদ্দীনের ছেলে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, ইসলাম ধর্মকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি করে পোষ্ট করার অভিযোগ এনে মাহাবুবের নামে স্থানীয়রা থানায় ডিজিটাল আইনে মামলা দায়ের করে। মামলার প্রেক্ষিতে তাকে তার এলাকা থেকে আটক করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD