শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান
পূর্বাপর প্রকাশিত ‘বাংলা বানানের ইতি-গতি ও সম্প্রতি’ এবং ‘প্রেম একমুঠো নীল’ গ্রন্থদ্বয়ের পাঠ উন্মোচন

পূর্বাপর প্রকাশিত ‘বাংলা বানানের ইতি-গতি ও সম্প্রতি’ এবং ‘প্রেম একমুঠো নীল’ গ্রন্থদ্বয়ের পাঠ উন্মোচন

-লোকমান হোসেন পলা||

প্রকাশনা সংস্থা পূর্বাপর ঢাকার কাঁটাবনে মঙ্গলবার সন্ধ্যায় ভারতের গবেষক,ভাষাবিজ্ঞানী ও কবি ড. চন্দন বাঙ্গালের গবেষণাবই ‘বাংলা বানানের ইতি-গতি ও সম্প্রতি’ এবং বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদীর কবিতার বই ‘প্রেম একমুঠো নীল’ এর পাঠ উন্মোচনের আয়োজন করে।

শুদ্ধতার কবি,অভিধান প্রণেতা ও ভাষাবিজ্ঞানী অসীম সাহা ‘বাংলা বানানের ইতি-গতি ও প্রকৃতি’ এবং কবি,সাংবাদিক ও কথাসাহিত্যিক আলমগীর রেজা চৌধুরী ‘প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাঠ উন্মোচন করেন|অন্যান্যের মধ্যে পাঠ উন্মোচনে অংশগ্রহণ করেন কবি বদরুল হায়দার,কবি ও সাংবাদিক লোকমান হোসেন পলা[এই প্রতিবেদক],কবি শাহাদাত জয়,ভাষাচিন্তক জাহাঙ্গীর আলম,দিলিপ কুমার পাসী প্রমুখ|বাংলা গানের কিংবদন্তী প্রতুল মুখোপাধ্যায়কে ‘বাংলা বানানের ইতি-গতি ও সম্প্রতি’এবং কবি অসীম সাহাকে ‘প্রেম একমুঠো নীল’ উৎসর্গ করা হয়েছে|
‘বাংলা বানানের ইতি-গতি ও সম্প্রতি ‘গ্রন্থ প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে শুদ্ধতার কবি অসীম সাহা বলেন;বাংলা বানান নিয়ে চলমান বিভ্রান্তি বাংলা চর্চায় বড় বাঁধা হয়ে দাঁড়িয়েছে|অভিধান প্রণেতারা সমস্যাদির সমাধান না করে বিভ্রান্তি ছড়িয়ে যাচ্ছেন|একেক অভিধানে বানান একেকভাবে করা হচ্ছে|আমাদের বাংলা একাডেমি প্রকাশিত একেকটি বইয়ে একেক ধরনের যুক্তি দিয়ে বানানে একেক ধরনের পার্থক্য তৈরি করা হয়েছে|ফলে যার কাছে একাধিক অভিধান বা বানান নির্দেশিত রয়েছে,তার জন্য সিদ্ধান্তগ্রহণ কঠিন|এগুলোর সমাধান ছাড়া বাংলাভাষাকে এগিয়ে নেয়া কঠিন|তিনি তরুণ গবেষকদেরকে এ বিষয়ে একক বানান চর্চার জন্য ঐকমতে আসার আহবান জানান|
‘প্রেম একমুঠো নীল’ প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে কবি আলমগীর রেজা চৌধুরী বলেন;কবিতায় বিজ্ঞান চর্চা করতে গিয়ে হাসনাইন সাজ্জাদী বাক বদলের কাজ শুরু করেছেন|আগামী দিনগুলোতে কবিতা বিনোদনের বাইরে জ্ঞান চর্চার ক্ষেত্র হবে|কবির সামাজিক দায় অস্বীকার করার উপায় নেই|বিজ্ঞান চর্চা সে দায়কেই পূরণ করবে|

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD