মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক অঙ্গনে ব্রাহ্মণবাড়িয়ার রিদিতা ইসলাম শ্রেয়া পুরস্কৃত
বাংলাদেশ হবে উন্নত-সমৃদ্ধ: প্রধানমন্ত্রী

বাংলাদেশ হবে উন্নত-সমৃদ্ধ: প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের প্রতিটি ঘর আলোকিত হবে, মানুষ নাগরিক সুবিধা ও উন্নত জীবন পাবে, সুন্দরভাবে বাঁচবে। বাংলাদেশ হবে জাতির পিতার স্বপ্নের উন্নত-সমৃদ্ধ সোনার দেশ। সেদিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করে যাচ্ছি।

আজ বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর ৪১তম জাতীয় সমাবেশ ২০২১-এর কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি গাজীপুরের সফিপুর বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির অনুষ্ঠানে যুক্ত ছিলেন।

প্রধানমন্ত্রী আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর বিভিন্ন সেবামূলক কাজের প্রশংসা করেন এবং দেশের স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন ধাপে তাদের অবদানের কথা স্মরণ করেন। তিনি বাহিনীর সদস্যদের উদ্দেশে বলেন, ‘বাল্যবিবাহ রোধ, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদে আমাদের দেশের যুবসমাজ যাতে সঙ্গে সম্পৃক্ত না হয় এ ব্যাপারে বিশেষ ভূমিকা রেখে যাচ্ছেন। এরকম ভূমিকা আরও বেশি রাখা প্রয়োজন। সেজন্য আপনাদের বিভিন্ন তথ্য-প্রামাণ্য চিত্র প্রদর্শন থেকে শুরু করতে হবে।’ ছেলেমেয়েরা যেন বিপথে না যায়, সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেওয়ার অনুরোধ জানান প্রধানমন্ত্রী।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD