বুধবার, ২৪ Jun ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
Mostbet Casino-da Qeydiyyatdan Keçmək: Addım-addım Təlimat কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন
মিয়ানমারের বিক্ষোভে গুলি, নিহত বেড়ে ১৮

মিয়ানমারের বিক্ষোভে গুলি, নিহত বেড়ে ১৮

ছবি: সংগৃহীত
নিউজ ডেস্কঃ

মিয়ানমারে জান্তা সরকারের বিরুদ্ধে চলমান বিক্ষোভে পুলিশের নির্বিচারে টিয়ারগ্যাস ও গুলিবর্ষণে আরও অন্তত ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০ জন ।

দেশটিতে অভ্যুত্থানের মাধ্যমে সেনাবাহিনী ক্ষমতা দখলে নেওয়ার পর শুরু হওয়া এই বিক্ষোভে একদিনে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটলো রবিবারে।

বিক্ষোভকারীদের লক্ষ্য করে মিয়ানমার পুলিশের গুলিতে এই প্রাণহানি দেশটির বৃহত্তম শহর ইয়াঙ্গুন, মান্দালয় এবং দাওয়েইয়ে ঘটেছে। এদিকে, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সংস্থা দেশটিতে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে সবচেয়ে প্রাণঘাতী এই ঘটনার নিন্দা জানিয়েছে। বিক্ষোভ থেকে সাংবাদিকসহ পাঁচ শতাধিক মানুষকে গ্রেফতার করা হয়েছে বলে খবর দিয়েছে বিবিসি।

দেশটির একজন রাজনীতিক এবং একজন চিকিৎসকের বরাত দিয়ে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স বলছে, দেশজুড়ে বিক্ষোভকারীদের ওপর টানা দ্বিতীয় দিনের মতো পুলিশের ব্যাপক দমন-পীড়নে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক ডজন।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সংস্থা বিক্ষোভকারীদের ওপর পুলিশের সহিংসতার নিন্দা জানিয়ে বলেছে, তাদের কাছে বিশ্বস্ত তথ্য আছে যে— রোববার অন্তত ১৮ জন নিহত এবং ৩০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

রয়টার্স বলেছে, রোববার সকালের দিকে মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুনে শিক্ষকদের বিক্ষোভে স্টান গ্রেনেড ছুড়েছে পুলিশ। এই বিক্ষোভে অংশ নেওয়া একজন নারী নিহত হয়েছেন। তবে তিনি কীভাবে মারা গেছেন সেবিষয়ে জানতে পায়নি তার মেয়ে এবং সহকর্মীরা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD