শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন
মুজিব বর্ষে সুদানের সাল্লাহ কারাগারে বিভিন্ন আয়মূলক কার্যক্রমের কর্মশালা প্রদান

মুজিব বর্ষে সুদানের সাল্লাহ কারাগারে বিভিন্ন আয়মূলক কার্যক্রমের কর্মশালা প্রদান

নিউজ ডেস্কঃ
সুদানের দারফুর প্রদেশে এল ফাশেরের “সাল্লাহ কারাগারে” মহিলা আসামীদের বিভিন্ন আয়মূলক কার্যক্রম হাতে-কলমে শিক্ষার জন্য বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট দুটি সেলাই মেশিন প্রদান করেন। এই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উনামিডের পুলিশ চিফ অফ স্টাফ জেনারেল আহমাদো মান্না, বিশেষ অতিথি ছিলেন সুদান পুলিশ ফোর্সের লিয়াজো অফিসার কর্নেল আমির, এসএলএফ( নর্থ দারফুর) প্রধান কর্নেল মাদাম আদোল ফিনা এবং ব্যানএফপিইউ কমান্ডার মোহাম্মদ আব্দুল হালিম। গত ১ নভেম্বর শুরু হওয়া এই কর্মশালায় বাংলাদেশ পুলিশ কারাগারে অবস্থানরত নারী বন্দীদের তাদের জীবনমান উন্নয়নের জন্য সেলাই প্রশিক্ষন, মিষ্টি কেক তৈরির প্রশিক্ষন এবং কভিড-১৯ নিয়ন্ত্রনে নানামুখী প্রশিক্ষন দেয়া হচ্ছে। আজ তারই ধারাবাহিকতায় প্রায় ৫০ জন নারী বন্দীদের মাঝে কেক, মিষ্টি বানানোর উপকরণ হস্তান্তর করা হয় এবং হাতে কলমে প্রশিক্ষন দেয়া হয়। এল ফাশেরে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের কারাগারে এটি প্রথম বারের মত ওয়ার্কশপ প্রোগ্রাম। ব্যানএফপিইউ কমান্ডার মোহাম্মদ আব্দুল হালিম মুজিব বর্ষ ও জাতির পিতার সম্পর্কে ধারনা প্রদান করেন। বাংলাদেশ পুলিশের একটি ইউনিট শান্তিরক্ষা মিশনে এসে শান্তিরক্ষা প্রতিষ্ঠার কাজের পাশা-পাশি সুদানের দারফুরে আর্থ-সামাজিক উন্নয়নে নানামুখী কার্যক্রম মাইলফলক হিসাবে উনামিডের ইতিহাসে থাকবে বলে কারাগারে থাকা নারী বন্দীরা উল্লেখ করেন। তারা সে জন্য বাংলাদেশ সরকার ও বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ প্রদান করেন। পরে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের চৌকস ম্যাডিকেল টিম কোভিড-১৯ মোকাবেলায় কমান্ডার মোহাম্মদ আব্দুল হালিমের নের্তৃত্বে মাস্ক, হেন্ড স্যানিটাইজার বিতরণ করা হয় । বাংলাদেশ পুলিশ সুদানের যুদ্ধ বিধস্ত প্রদেশ দারফুরে আর্থ সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করে যাচ্ছে। ইতিমধ্যে এই ইউনিটের কমান্ডারের প্রচেষ্টায় বৃক্ষ রোপণ, স্কুলগুলোতে শিক্ষা সামগ্রী বিতরণ, অবহেলিত বাস্তুচুত্য মহিলাদের বিভিন্ন আয়মূলক কর্মশালা প্রদান, সুদান গস পুলিশকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD