শনিবার, ০২ মে ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

শিরোনাম :
আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ
মেঘলা আকাশ ও বৃষ্টি মাথায় নিয়েই শুরু সপ্তমীর দেবীর আরাধনা

মেঘলা আকাশ ও বৃষ্টি মাথায় নিয়েই শুরু সপ্তমীর দেবীর আরাধনা

কলকাতা প্রতিনিধি
রাজশ্রী বন্দ্যোপাধ্যায়

আজ মহাসপ্তমী ৷ একে করোনা তার ওপর পুজোর আকাশ সকাল থেকেই মেঘলা ৷ শহর ও রাজ্য জুড়ে জায়গায় জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি ৷ এরই মাঝে শুরু মহাসপ্তমীর মহাপুজো ৷

এবারের পুজো মানেই নিই নর্মাল পুজো ৷ করোনার কারণে প্যান্ডেল হপিংয়ে আতঙ্কের ছায়া ৷ তবুও ষষ্ঠীতেও মানুষ অল্প অল্প করে হাইকোর্টের নির্দেশ মেনেই প্যান্ডেলে ভিড় জমিয়েছেন ৷ নতুন জামায়, মুখে মাস্ক পরে রাস্তায় ঘুরেছেন শহরে ইয়ং ব্রিগেড ৷ উত্তরের বাগাবাজর ও দক্ষিণের একডালিয়াতে সব জায়গাতেই ছবি একই রকম ৷ অন্যবারের মতোই প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে সেলফি তোলার হিড়িক ৷ তবে পুরোটাই করোনা বিধি মেনে ৷

সপ্তমীর সকালটা অবশ্য আরও অন্যরকম ৷ শহরের আকাশে জমেছে কালো মেঘ ৷ সকাল থেকেই বৃষ্টি৷ শুক্রবার সকাল ৬ থেকেই শুরু হয়েছে সপ্তমীর পুজো ৷ সপ্তমী পুজো চলবে সকাল ১১টা পর্যন্ত ৷ এরই মাঝে যদি রোদের ঝিলিক পাওয়া যায়, তাহলে বাঙালির মনে কিছু স্বস্তি ৷ তবে আবহাওয়া দফতর, সেরকম সুখের খবর জানাচ্ছে নয়৷ গোটা পুজো জুড়েই নাকি বৃষ্টির দুর্যোগ চলবে ৷

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD