শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
ব্রাহ্মণপাড়া ষাইটশালা দরবার শরীফের প্রতিষ্ঠাতা আল্লামা আবদুল আলীম পীর সাহেব (র) স্মরণে ক্বিরাত সম্মেলন আজ

ব্রাহ্মণপাড়া ষাইটশালা দরবার শরীফের প্রতিষ্ঠাতা আল্লামা আবদুল আলীম পীর সাহেব (র) স্মরণে ক্বিরাত সম্মেলন আজ

শেখ মো. কামাল উদ্দিন
ব্রাহ্মণপাড়া ষাইটশালা দরবার শরীফের প্রতিষ্ঠাতা আল্লামা আবদুল আলীম পীর সাহেব (র) স্মরণে দরবার শরীফ প্রাঙ্গণে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা (ইকরা) এর উদ্যোগে আল্লামা আবদুল আলীম (র) ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ৩০ জানুয়ারি সোমবার দরবার শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
হযরত মাওলানা মোসলেহ উদ্দিন পীর সাহেবের সভাপতিত্বে সম্মেলনে বয়ান পেশ করবেন; হযরত মাওলানা এবিএম গোলাম কিবরিয়া সাঈদী, পীর সাহেব আড়াইবাড়ী দরবার শরীফ; হযরত মাওলানা মোস্তাক ফয়েজী, পীর সাহেব নাগাইশ দরবার শরীফ; হযরত মাওলানা রুহুল আমীন, পীর সাহেব, শিদলাই দরবার শরীফসহ বিশিষ্ট ওলামায়ে কেরাম।

ক্বিরাত সম্মেলনে আন্তর্জাতিক ক্বারী শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আযহারী, বাংলাদেশ; শাইখ আহমাদ আবুল কাশেমী, ইরান; শাইখ মাহমুদ কামাল নাজ্জার, মিশর; শাইখ আবুল হাসান শাহ আল বুখারী, (পাকিস্তান); শাইখ নোমান পিমবায়াবায়া সুললিত কন্ঠে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করবেন। সম্মেলন পরিচালনা ও উপস্থাপনায় থাকবেন, পীরজাদা মাওলানা এস, এম মোস্তা‌ফিজুর রহমান ও মো: মাহফুজুর রহমান। এতে উপস্থিত হয়ে শ্রুতিমধুর কন্ঠে হৃদয়স্পর্শী তিলাওয়াত শ্রবণের মাধ্যমে আত্মশুদ্ধি লাভের জন্য উদাত্ত আহ্বান জানান দরবার শরীফের পীর মাওলানা মোসলেহ উদ্দিন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD