বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান
রাণীনগরে সড়ক দূর্ঘটনায় আহত রেজাউলের মৃত্যু।

রাণীনগরে সড়ক দূর্ঘটনায় আহত রেজাউলের মৃত্যু।

রহিদুল ইসলাম রাইপ,
নওগাঁ প্রতিনিধি :

নওগাঁর রাণীনগরে সড়ক দূর্ঘটনায় আহত রেজাউল ইসলাম (৪২) মারা গেছেন। রবিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান। রেজাউল উপজেলার কালীগ্রাম দিঘীর পাড় গ্রামের মৃত আফছার আলীর ছেলে।

জানাগেছে, শনিবার সন্ধ্যার পর রেজাউল ইসলাম ব্যবসায়ী কাজ শেষে আবাদপুকুর থেকে হেটে বাড়ী ফিরছিলেন। পথি মধ্যে আবাদপুকুর-পতিসর রাস্তার মরুপাড়ার জীবনের কবরস্থানের অদুরে পৌছলে পিছন থেকে এক মটরসাইকেল আরোহি স্ব-জোরে ধাক্কা দেয়।এতে রেজাউল ইসলাম এবং মটরসাইকেল আরোহি দুলাল হোসেন (৪৫) গুরুত্বর আহত হয়। আহতদের উদ্ধার করে নওগাঁ হাসপাতালে ভর্তি করালে সেখানে অবস্থার অবনতি হওয়ায় রাতেই দু’জনকেই রাজশাহী হাসপাতালে স্থানান্তর করে। রবিবার সন্ধ্যার পর চিকিৎসাধীন অবস্থায় রেজাউল মারা যায়।
মটরসাইকেল আরোহি দুলাল হোসেন একই এলাকার কালীগ্রাম মাঝিপাড়া গ্রামের কেয়ামতুল্লার ছেলে বলে স্থানীয়রা জানিয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD