সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

শিরোনাম :
মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা
বিজেএ’র পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুিষ্ঠত

বিজেএ’র পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুিষ্ঠত

বিনয় কৃষ্ণ মন্ডল।।

গত ২১ এপ্রিল, ২০২৫ তারিখ সদর উপজেলা, চাপাইনবাবগঞ্জে রপ্তানিযোগ্য পাট উৎপাদনে আধুনিক প্রযুক্তির ব্যবহার শীর্ষক একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ হল রুমে বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি), বানিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ জুট এসোসিয়েশন (বিজেএ) এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করে পাট চাষে প্রশিক্ষনের গুরুত্ব, পাটের বর্তমান ও ভবিষ্যত নিয়ে আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা: তাছসিনা খাতুন। বিভিন্ন প্রশ্ন ও উত্তর পর্ব এবং সমাপনী বক্তৃতা প্রদানসহ সভাপতিত্ব করেন, বিজেএ’র কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য জনাব মোহাস্মদ ইকবাল হোসেন ভূঁইয়া।

কিইউ নোট পেপার বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন, পাট বীজ উৎপাদন ও গবেষণা কেন্দ্র, বাংলাদেশ পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্র, রংপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কাজী মো: মোছাদ্দেক হোসেন।

পাট বীজ সংগ্রহ, জমি নির্বাচন, জমি তৈরী, বীজ বপণ, আন্তপরিচর্যা, সার ও বালাই নাশক প্রয়োগ নিয়ে আলোচনা করেন উপজেলার কৃষি অফিসার জনাব মো: সুনাইন বিন জামান, পাটের গ্রেডিং ও সংরক্ষণ ও বাজারজাতকরণ পদ্ধতি বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন বিএডিসি, রাজশাহী জোনের উপপরিচালক (পাট বীজ) জনাব এইচএস জাহিদুল ফেরদৌস, পাট কর্তন এবং উন্নত পদ্ধতি বিষয়ে আলোচনা করেন পাট অধিদপ্তর রাজশাহীর পাট উন্নয়ন কর্মকর্তা জনাব অজিত কুমার রায়। উপস্থিত ছিলেন বিজেএ’র কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব আবুল কালাম আজাদ, বিজেএ, ঢাকা অফিসের উর্ধ্বতন নির্বাহী অফিসার (প্রশাসন) জনাব বিনয় কৃষ্ণ মন্ডল, সিনিয়র হিসাব রক্ষক জনাব মো: নজরুল ইসলাম এবং পাট অধিদপ্তর সদর উপজেলা চাপাইনবাবগঞ্জের উপ সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা জনাব মো: ইসরাইল হকসহ প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন গ্রামের ৫০ জন কৃষক-কৃষাণি উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD