মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

শিরোনাম :
ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ
শাহজাদপুরে দীর্ঘ ৪ বছর পর পৌরসভায় বসলেন মেয়র হালিমুল হক মিরু

শাহজাদপুরে দীর্ঘ ৪ বছর পর পৌরসভায় বসলেন মেয়র হালিমুল হক মিরু

রাকিব মাহমুদ,শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি।

 সিরাজগঞ্জের জেলার শাহজাদপুর পৌরসভার নির্বাচিত মেয়র ও সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হালিমুল হক মিরু দীর্ঘ ৪ বছর পর আজ(২৬-১১-২০) বৃহস্পতিবার সকাল ১১টায় শাহজাদপুর পৌরসভায় নিজ পদের  দায়িত্ব ফিরে পান।।বরখাস্ত হওয়ার ৪ বছর পর তিনি আজ পৌরসভায় বসেন।  এর আগে হাইকোর্ট থেকে একটি আদেশ স্থানীয় সরকার মন্ত্রালয়ে পৌছালে তাকে নিজ পদে বসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।আজ শাহজাদুরে পৌছালে হাজারো কর্মী ও সমর্থক তাকে ভালবেসে ফুলেল শুভেচ্ছা দিয়ে আনন্দ মিছিল নিয়ে পৌরসভায় পৌছায়।

 

উল্লেখ্য যে ২০১৭ সালের ২ ফেব্রুয়ারী আওয়ামীলীগের দুগ্রুপের সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে মারা যান দৈনিক সমকালের সাংবাদিক আব্দুল হাকিম শিমুল। এরপর মেয়র হালিমুল হক মিরুকে প্রধান আসামী করে হত্যা মামলা দায়ের করে শিমুলের স্ত্রী ।মামলায় গ্রেফতার হওয়ার পর মেয়র পদ থেকে বরখাস্ত হয় হালিমুল হক মিরু। এরপর দীর্ঘ ২ বছর একটানা কারাগারে থাকার পর গত বছর জামিনে মুক্তি পান মেয়র মিরু।

দীর্ঘদিন পর মেয়র পদে পুনরায় বসতে যাওয়ার অনুভুতি প্রকাশ করতে গিয়ে হালিমুল হক মিরু সাংবাদিকদের বলেন, আমি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। আমি সাংবাদিক শিমুলকে গুলি করিনাই। আমার গুলিতে সে মরে নাই। এটা ব্যালিষ্টিক রিপোর্টে প্রমানিত হয়েছে।ষড়যন্ত্র, চক্রান্ত করেই আমাকে মিথ্যা মামলা দিয়ে জনগনের সেবা থেকে বঞ্চিত করা হয়েছে। আজ স্বপদে আসীন হতে পেরে আমি আনন্দিত । শেষ মুহুর্তে অল্প সময়ে পৌরবাসীর জন্য কিছু করে যেতে চাই। এবং আগামী ২৮ ডিসেম্বর পৌর নির্বাচনে দল তাকে মনোনয়ন দিলে অসমাপ্ত কাজ সমাপ্ত করার অঙ্গীকার করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD