রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান
হাসপাতালে ভর্তি বেবী নাজনীন

হাসপাতালে ভর্তি বেবী নাজনীন

ছবি; সংগৃহীত

নিউজ ডেস্কঃ

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ‘এলোমেলো বাতাসে’ গানের কণ্ঠশিল্পী বেবী নাজনীন।

স্থানীয় সময় বুধবার নিউ জার্সি অঙ্গরাজ্যের প্যাটারসনের একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র বিএনপির এক সূত্র।

সূত্র জানায়, কিডনি সমস্যায় বুধবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ব্ল্যাক ডায়মন্ডখ্যাত এই কণ্ঠশিল্পী। তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়। সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন বেবী নাজনীন।

নীলফামারীর সৈয়দপুরে জন্ম নেয়া বেবী নাজনীনের জনপ্রিয়তা এক সময় ছিল তুঙ্গে। বিশিষ্ট বংশীবাদক প্রয়াত মনসুর সরকারের সন্তান তিনি।

বাংলাদেশ বেতার, টেলিভিশন, চলচ্চিত্র, অডিও ও মঞ্চ মাধ্যমের জনপ্রিয় সংগীতশিল্পী বেবী নাজনীন একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশীয় এবং আন্তর্জাতিকভাবে বহু সম্মাননায় ভূষিত হয়েছেন।

তার জনপ্রিয় সব গানের মধ্যে ‘এলোমেলো বাতাসে’, ‘রংধনু থেকে’, ‘মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে’, ‘দু চোখে ঘুম আসে না’, ‘কাল সারা রাত ছিল’, ‘ও বন্ধু তুমি কই’ অন্যতম।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD