শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
অলিম্পিকে অসমের প্রত্যন্ত গ্রামের মেয়ে লাভলিনার পদক জয়

অলিম্পিকে অসমের প্রত্যন্ত গ্রামের মেয়ে লাভলিনার পদক জয়

কলকাতা প্রতিনিধি
রাজশ্রী বন্দ্যোপাধ্যায়

শুক্রবার সকালবেলাতেই এল সুখবর৷ ভারতের দ্বিতীয় পদক নিশ্চিত৷ ৬৯ কেজি বক্সিংয়ের সেমিফাইনালে ওঠার সঙ্গে সঙ্গেই পদক নিশ্চিত করে ফেললেন অসমের প্রত্যন্ত গ্রামের মেয়ে লাভলিনা (Lovlina Borgohain)৷ এদিকে লাভলিনা পদক নিশ্চিত করা মাত্রই শুভেচ্ছার ঢল নামতে শুরু করে৷ প্রাক্তন ও বর্তমান ক্রীড়ামন্ত্রী৷ দুজনেই লাভলিনাকে কোয়ার্টারফাইনালে অসামাণ্য বাউটের জন্য শুভেচ্ছা জানিয়েছেন৷

অসমের প্রথম মহিলা বক্সার হিসেবে এই পদক পাওয়ায় শুভেচ্ছা জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা৷

ইতিহাসে ভারতের মেয়ে৷ মীরাবাই চানু রুপো পাওয়ার পর ভারতের দ্বিতীয় পদক নিশ্চিত করলেন আরেক মেয়ে তিনি লাভলিনা (Lovlina Borgohain)৷ চাইনিজ তাইপেইয়ের প্রতিপক্ষের বিরুদ্ধে হার না মানা মন নিয়ে চরম লড়াই উত্তর পূর্বের তরুণীর৷ এদিন চেন এনসিকে হারালেন ৪-১৷

এদিন কোয়ার্টার ফাইনালে জিতে ৬৯ কেজি বক্সিংয়ে সেমিফাইনালে পৌঁছলেন তিনি৷ আর এরই সঙ্গে অন্তত ব্রোঞ্জ পদক পাওয়া নিশ্চিত হয়ে গেল তাঁর৷

এদিনের রুদ্ধশ্বাস জয়ের পর আবেগ ধরে রাখতে পারেননি তরুণী এই বক্সার৷
এদিকে লাভলিনা বেরগোহাইন (Lovlina Borgohain), নামটা আজকের আগে পর্যন্ত ভারতবর্ষের মানুষের কাছে খুব একটা পরিচিত ছিল না। কিন্তু মঙ্গলবার জার্মানির অভিজ্ঞ মহিলা বক্সার নাদাইন এপেটজের বিরুদ্ধে তাঁর ৩:২ জয় কাশ্মীর থেকে কন্যাকুমারী তার নাম ছড়িয়ে দেবে। বুদ্ধি করে দুরন্ত ম্যাচ খেললেন তিনি। পৌঁছে গেলেন কোয়ার্টার ফাইনালে। জ্যাব, কাট, হুক সবেতেই প্রায় নিখুঁত ছিলেন তিনি। ২৪ বছর বয়সী লভলিনা বোরগোহেইন একজন মহম্মদ আলির ভক্ত এবং তিনি কীভাবে কিংবদন্তি সম্পর্কে জানতে পেরেছিলেন সে সম্পর্কে একটি আকর্ষণীয় গল্প রয়েছে।

লভলিনা (৬৯ কেজি) (Lovlina Borgohain) বিভাগে একটি বাই পেয়েছিলেন। প্রথম লড়াই জার্মানির নাদাইন এপেটজের বিরুদ্ধে নিজের রাজ্য অসম এবং দেশ ভারতের প্রত্যাশা বাড়িয়ে রিং -য়ে নেমেছিলেন তিনি। অসমের প্রত্যন্ত অঞ্চল গোলাঘাট থেকে এই মেয়ের উঠে আসার গল্পটা দারুন রোমাঞ্চকর। লাভলিনার আরও দুই বোন রয়েছে।। তারা কিকবক্সিং শিখেছেন ছোটবেলা থেকে। লাভলিনা নিজেও প্রথমে কিক বক্সার ছিলেন। পরে সাইয়ের এক কোচের হাতে পড়ে পুরোপুরি বক্সার হওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD