শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
অসম্মানজনক আচরণের দায়ে শাস্তি পাচ্ছেন হারমানপ্রীত

অসম্মানজনক আচরণের দায়ে শাস্তি পাচ্ছেন হারমানপ্রীত

নিউজ ডেস্ক।।

মাঠে অনেক সময় খেলোয়াড়রা মেজাজ হারান। যেটাকে বলা হয় ‘হিট অব দ্য মোমেন্ট’। ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কাউর শনিবার বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে আউট হওয়ার পর আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন। পরে আবার ব্যাট দিয়ে স্টাম্প ভেঙেছেন। এটুকু পর্যন্ত না হয় মানা যায়।

কিন্তু হারমানপ্রীত এরপর যা করলেন, সেটাকে কিছুতেই খেলোয়াড়সুলভ আচরণ বলা যাবে না। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আম্পায়ারিং এবং বাংলাদেশ দল নিয়ে অসম্মানজনক কথা বললেন। এমনকি মাইক্রোফোনেও বললেন, এরপর থেকে বাংলাদেশে খেলতে এলে আম্পায়াররা তাদের বিপক্ষে থাকবে ধরেই খেলতে আসতে হবে।

একজন পেশাদার খেলোয়াড় এভাবে কি বলতে পারেন? সেটাও আবার জনসম্মুখে! হারমানপ্রীতের অবশ্য সেই তুলনায় বড় শাস্তি হচ্ছে না। তার ম্যাচ ফির ৭৫ শতাংশ কেটে রাখার সিদ্ধান্ত হয়েছে। সঙ্গে দেওয়া হয়েছে ৪টি ডিমেরিট পয়েন্ট।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD