শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে এলো গমের বড় চালান

আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে এলো গমের বড় চালান

আবুল খায়ের স্বপন।।

রোববার(৮ আগস্ট) দুপুরে আখাউড়া স্থলবন্দর দিয়ে এই প্রথমবারের মতো ভারত থেকে গম আমদানী হয়েছে।১৩২০ মেট্রিক টন গমের মধ্যে আজ ৩০টি ট্রাকে করে প্রায় ৬০০ মেট্রিক টন গম ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে।

আগামীকাল সোমবার বাকী গম প্রবেশ করবে বলে জানা যায়।এই মালের সিএন্ডএফ এজেন্ট আদনান ট্রেড ইন্টারন্যাশনালের কর্ণধার মো: আক্তার হোসেন জানান প্রথমবারের মত আখাউড়া স্থলবন্দর দিয়ে আজকে ভারত থেকে গম আমদানী শুরু হয়েছে। প্রথম চালানের ১৩২০ মেট্রিক টন গমের মধ্যে ৩০টি ট্রাকে করে অন্তত ৬০০ মেট্রিক টন গম এসেছে। আগামীকালকে বাকীগুলো আসবে। আগামী বুধবার দ্বিতীয় চালানেও গম প্রবেশ করবে ১৩২০ মেট্রিক টন। পর্যায়ক্রমে এই বন্দর দিয়ে গম আমদানী হবে। এই মাল ভারত থেকে আমদানী করেছেন রাজশাহীর এম/এস বিসমিল্লাহ ফ্লোর মিল। রপ্তানী করছে ভারতের এম/ এএস ব্রিজ কিশোর প্রসাদ। ভারতের উত্তর প্রদেশ থেকে মালবাহী ট্রেনে করে ২১টি বগিতে এই গম ত্রিপুরার আগরতলায় প্রবেশ করে গতকাল শনিবার।পরে বাংলাদেশে রপ্তানী করতে ট্রেন থেকে আনলোড করে ৭০টি ট্রাকে লোড করে আগরতলা বন্দরে আনা হয়। আজ দুপুরের দিকে আখাউড়া স্থলবন্দর দিয়ে গম ভর্তি ট্রাক বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ শুরু করেছে।

এ বিষয়ে জানতে চাইলে আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মো. মোস্তাফিজুর রহমান জানান যদিও আগে বন্দর দিয়ে আমদানি হয়েছে কিন্তু গমের এত বড় চালান এই প্রথম।১৩২০ মেট্রিক টন এর মধ্যে আজ ৩০ টি ট্রাক প্রবেশ করেছে বাকিগুলো আগামীকাল প্রবেশ করবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD