শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
আজ বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষানুরাগী আহসান হাবিব’র প্রথম মৃত্যু বার্ষিকী

আজ বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষানুরাগী আহসান হাবিব’র প্রথম মৃত্যু বার্ষিকী

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

৭১’র রনাঙ্গনের বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা, শিক্ষানুরাগী ও সমাজ সেবক মোঃ আহসান হাবিব আকনের প্রথম মৃত্যু বার্ষিকী আজ।

মৃত্যু বার্ষিকী উপলক্ষে আজ শনিবার(১৫ জানুয়ারি) তাঁর ঝালকাঠির নলছিটি উপজেলার করুয়াকাঠী গ্রামের বাড়িতে ৩ দিন ব্যাপী কোরআন খতম ও দোয়া অনুষ্ঠান এর আয়োজন করা হয়। এছাড়াও তাঁর আত্মার শান্তি কামনায় স্থানীয় নলছিটি এতিমখানায় উন্নত মানের খাবার বিতরন ও দোয়া মাহফিলের পাশাপাশি নলছিটি শহরের বাড়িতে মহিলাদের উদ্যোগে তালিম ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডারের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে পৃথক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা, সমাজ সেবক ও শিক্ষানুরাগী মোঃ আহসান হাবিব আকন ২০২১ সালের ১৫ জানুয়ারি বরিশাল সেবাচিম হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যু বরণ করেন।

মরহুম বীর মুক্তিযোদ্ধা আহসান হাবিব আকন নলছিটি পুরান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও করুয়াকাঠী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি ছিলেন।

এছাড়াও তিনি সরকারি নলছিটি ডিগ্রি কলেজ এর প্রতিষ্ঠাতা সদস্য এবং সরকারি নলছিটি মার্চেন্টস্ মাধ্যমিক বিদ্যালয়ে দির্ঘদিন যবৎ কার্য নির্বাহী সদস্য হিসেবে যুক্ত ছিলেন। তিনি তাঁর নিজ গ্রাম করুয়াকাঠীতে অসহায় গ্রামবাসীর চিকিৎসা সেবার লক্ষ্যে একটি কমিউনিটি ক্লিনিক স্থাপন করেন। এছাড়াও তিনি তাঁর জীবদশায় বহু সামাজিক ও মানবিক প্রতিষ্ঠানের সাথে ওতোপ্রোত ভাবে জরিত ছিলেন।

তিনি ১৯৫২ সালের ২৬ শে সেপ্টেম্বর ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মগড় ইউনিয়নের ঐতিহ্যবাহী সুজাবাদ সংলগ্ন করুয়াকাঠী গ্রামে জন্মগ্রহণ করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD